রাজস্থলীতে মোটরসাইকেল দূর্ঘটনায় আহত ২

fec-image

রাঙ্গামাটি রাজস্থলী উপজেলায় মোটর সাইকেল দুর্ঘটনায় দুইজন গুরুতর আহত হয়েছে।

শনিবার দুপুর ১২ টায় উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের শফিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এতে মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গুরুতর আহত হয় জিকু কুমার দে (৪০) ও ইয়াসিন (৪০) ।

তাদেরকে আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে বাঙ্গালহালিয়া বাজারে স্থানীয় ডাক্তারের নিকট চিকিৎসা করা হয়।

স্থানীয়রা জানান, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান কল্যাণ ঐক্য ফ্রন্টের সহ সাংগঠনিক সম্পাদক জিকু দে উপজেলা পরিষদে নারী দিবসের আলোচনা সভা শেষ করে বাড়ীর উদ্যােশে রওনা হলে বাঙ্গালহালিয়া শফিপুর নামক স্থানে হঠাৎ মোটর সাইকেল উল্ডে গিয়ে ঘটনাস্থলে জিকু দে ও বিএনপির সদস্য ইয়াসিন নামে দুর্ঘটনার শিকার হয় বলে জানান।
পরে তাদের স্থানীয়রা উদ্ধার করে বাঙ্গালহালিয়া স্থানীয় ডাক্তার মোনাফের নিকট চিকিৎসা করানো হয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন