রাজস্থলীতে শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত

রাজস্থলী প্রতিনিধি :

রাঙামাটি জেলার দুর্গম রাজস্থলী উপজেলায় শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে বুধবার ইসলামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন, রাজস্থলী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা শিক্ষা কমিটির সভাপতি অংনুচিং মারমা।

অংনুচিং মারমা এসময় বিদ্যালয়ে ছাত্র-ছাত্রী এবং শিক্ষকদের মধ্যে মাতৃ স্নেহের মধ্য দিয়ে কোমলমতি শিক্ষার্থীদের সু-শিক্ষায় শিক্ষিত করার জন্য শিক্ষক শিক্ষিকাদের প্রতি আহবান জানান।

এদিন উপজেলায় সকল শিক্ষক-শিক্ষিকা একত্রিত হলে দিনটি একটি মিলন মেলায় পরিণত হয়।

সভায় ইসলামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হারাধন কর্মকারের সভাপতিত্ব বিশেষ অতিথি ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মানস মুকুল চাকমা, সহকারী শিক্ষা অফিসার নিখিলেশ চাকমা। সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আঃ আউয়াল ভুইয়া, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী শিক্ষক মংথ মারমা, প্রধান শিক্ষক অনুশ্রী দেওয়ান, ইসলামপুর সরকারী বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুইচিংহ্লা মারমা প্রমুখ।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন