রাজস্থলী উপজেলার ১ম শ্রেণীর কর্মকর্তার পদ শুন্য থাকায় সরকারী কার্যক্রমে স্থবিরতা

image_47007 

রাজস্থলী প্রতিনিধি:
রাঙ্গামাটির রাজস্থলী উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরে ১৪ জন প্রথম শ্রেণীর কর্মকর্তা পদ দীর্ঘদিন ধরে শুন্য রয়েছে। এতে এলাকার উন্নয়ন ও প্রশাসনিক কাজে স্থবিরতা রয়েছে। অন্য দিকে প্রশাসনের কাছে আসা সাধারণ মানুষ নানান দুর্ভোগের শিকার হচ্ছেন। রাজস্থলী উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন বিভাগের গুরুত্বপূর্ণ ১৮টি পদ দীর্ঘ কয়েক বছর ধরে শুন্য রয়েছে। এগুলো হচ্ছে যথাক্রমে উপজেলা স্বাস্থ্য বিভাগের ৬ জন মেডিক্যাল অফিসার, প্রাণি সম্পদ কর্মকর্তা, সমাজ সেবা কর্মকর্তা, পরিসংখ্যান কর্মকর্তা, বিআরডিবি, হিসাব রক্ষণ কর্মকর্তা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও রাজস্থলী তাই তং পাড়া সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং সহকারী প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষক মন্ডলী।

সরেজমিনে দেখা গেছে, উপজেলার ১ম শ্রেণীর কর্মকর্তা না থাকায় জনসাধারনের বিভিন্ন সার্টিফিকেট সত্যায়িত সহ কার্যক্রমের ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। এদিকে রাজস্থলী ট্রেজারী অফিসের একজন অফিস সহকারীর সাথে আলাপকালে তিনি জানান, রাজস্থলী হিসাব রক্ষণ কর্মকর্তা অতিরিক্ত দায়িত্ব হিসেবে চট্টগ্রাম জেলার রাউজান উপজেলা থেকে মাঝে মধ্যে এসে কাজ করে চলে যান। উপজেলার বিভিন্ন ঠিকাদারী প্রকল্পের বিল এবং অন্যান্য বিল উত্তোলনে হিমশিম খেতে হচ্ছে সর্বসাধারনের।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ছাদেকুর রহমানের সাথে আলাপকালে জানা যায়, ১ম শ্রেণীর কর্মকর্তার অভাবে সমন্বয়ের মাধ্যমে কাজ করা সম্ভবপর হয় না এ কারনে প্রশাসনিক কার্যত্রম মারাত্মক ব্যাহত হচ্ছে। অপরদিকে রাজস্থলীর মৎস্য কর্মকর্তা গোলাম মতুর্জা মাসের পর মাস অনুপস্থিত থেকে মাসের ১ তারিখ এসে বেতন উত্তোলন করে চলে যাওয়ার কথা স্বীকার করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সমন্বয়কারী ডাঃ মাসুদুর রহমানও একই পথিকের পথিক। সরকারী কর্মকর্তাদের এ ধরনের আচরনের কারনে সমাজের সকল সর্বস্তরের জনগন প্রতিনিয়ত হয়রানির স্বীকার হচ্ছে। প্রশাসনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে উক্ত কর্মকর্তারা দিনদিন কর্মস্থল ফাঁকি দেওয়ার অভ্যাসে পরিনত করেছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন