Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

রামগড়ে জাতীয় বিদ্যুৎ ও জ্বালানী সপ্তাহ উপলক্ষে র‌্যালি

12-copy

রামগড় প্রতিনিধি:

জাতীয় বিদ্যুৎ ও জ্বালানী সপ্তাহ-২০১৬ উপলক্ষে বুধবার রামগড়ে বিদ্যুৎ বিভাগের আয়োজনে এক র‌্যালি অনুষ্ঠিত হয়। সকালে বিদ্যুৎ সরবরাহ কেন্দ্র হতে র‌্যালিটি বের হয়ে পৌরসভার প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

রামগড় বিদ্যুৎ সরবরাহ উপকেন্দ্রে আবাসিক প্রকৌশলী মো: মোস্তফা কামালের নেতৃত্বে অনুষ্ঠিত র‌্যালিতে কর্মকর্তা কর্মচারী ছাড়াও স্কুলের স্কাউট ও গার্লস গাইডের সদস্যরা অংশগ্রহণ করেন।

আবাসিক প্রকৌশলী মো: মোস্তফা কামাল জানান, বিদ্যুৎ ব্যবহারে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে র‌্যালি ছাড়াও ডিসেম্বরের শেষার্ধে তিন দিনব্যাপী  বিদ্যুৎ ক্যাম্প করার পরিকল্পনা রয়েছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন