রামগড়ে স্বাস্থ্য সচেতনতায় কিশোরী ছাত্রীদের মাঝে স্যানিটারি ন্যাপকিন বিতরণ


খাগড়াছড়ির রামগড় উপজেলার পাতছড়ায় বিভিন্ন স্কুল ও মাদ্রাসার কিশোরী ছাত্রীদের মাঝে বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়েছে। অনগ্রসর পাহাড়ি এলাকার কিশোরিদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ ন্যাপকিন বিতরণ করা হয়।
এলজিএসপি প্রকল্পের আওতায় পাতাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স্যানিটারি ন্যাপকিন বিতরণের এ উদ্যোগ নেন। তার ইউনিয়নের তিনটি জুনিয়র স্কুল ও একটি মাদ্রাসায় এ ন্যাপকিন বিতরণ করা হয়।
গতকাল (বৃহস্পতিবার) নাকাপা জুনিয়র স্কুলের শতাধিক কিশোরী ছাত্রীদের মাঝে স্যানিটারি ন্যাপকিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রামগড় উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কার্বারি। পাতাছড়া ইউপি চেয়ারম্যান মনিন্দ্র ত্রিপুরার সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে ইসরাত, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জিনাত রেহানা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো: জাহাঙ্গীর আলম, টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের উপজেলা প্রকল্প ব্যবস্থাপক জীবক চাকমা ও স্কুল পরিচালনা কমিটির সভাপতি মো: বেলাল হোসেন।

















