রামগড়ে ২২লক্ষ টাকার ভারতীয় মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি

8

নিজস্ব সংবাদদাতা, রামগড় : 

রামগড়স্থ ১৬ বিজিবি ব্যাটালিয়নের অভিযানে গত তিন মাসে আটককৃত প্রায় ২২লক্ষ টাকা মূল্যের বিভিন্ন ভারতীয় মাদকদ্রব্য আজ বৃহষ্পতিবার আনুষ্ঠানিকভাবে ধ্বংস করা হয়েছে। ধ্বংসকৃত মাদকদ্রব্যের মধ্যে ৪ হাজার ৭০০ বোতল ভারতীয় ফেনসিডিল ও ১৮০ বোতল ভারতীয় মদ ও গাঁজা রয়েছে।

ব্যাটালিয়ন সদরে অনুষ্ঠিত মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানে বিজিবির গুইমারা সেক্টর কমান্ডার কর্ণেল মো: শাহরিয়ার রশীদ পিএসসি, রামগড় ১৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল মো: খালেদ বিন ইউছুফ, উপঅধিনায়ক মেজর রবিউল ইসলাম, উপজেলা চেয়ারম্যান শহিদুল ইসলাম ভূঞা, উপজেলা নির্বাহি অফিসার আমিনুল ইসলাম, রামগড় সার্কেল এএসপি মো: শাহজাহান হোসেন, রামগড় ও ভুজপুর থানার অফিসার ইনচার্জ যথাক্রমে জোবায়ের হোসেন ও কবির হোসেন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মনোজিত কুমার বিশ্বাস প্রমূখ উপস্থিত ছিলেন।

এদিকে সকাল ১০টায় ব্যাটালিয়ন সদরে রামগড় বিজিবি জোন কমান্ডারের সভাপতিত্বে মাসিক মতবিনিময় ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা চেয়ারম্যান শহীদুল ইসলাম ভূঞা, উপজেলা নির্বাহি অফিসার আমিনুল ইসলাম, এএসপি রামগড় সার্কেল শাহজাহান হোসেন, রামগড় থানার অফিসার ইনচার্জ জোবায়ের হোসেন, ভুজপুর থানার অফিসার ইনচার্চ কবির হোসেন, সাংবাদিক নিজাম উদ্দিন লাভলু, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল কাদের, মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হারুণ অর রশিদ, বিএনপির সভাপতি হাফেজ আহম্মদ ভূঞা, পৌরসভার প্যানেল মেয়র সাহাব উদ্দিন,আওয়ামীলীগের নেতা করিমুল হক মজুমদার প্রমূখ বক্তব্য রাখেন। অনুষ্ঠান পরিচালনা করেন মেজর মো: রবিউল ইসলাম।

 

আরও খবর

রাঙ্গামাটির কাউখালী থেকে ৪টি গ্রেনেড ১টি এলজিসহ ২ রাউন্ড গুলি উদ্ধার

পার্বত্য চট্টগ্রামে র‌্যাব মোতায়নের সিদ্ধান্ত বাতিলের দাবিতে খাগড়াছড়ি ও রাঙামাটিতে তিন পাহাড়ি সংগঠনের মানববন্ধন

রাঙ্গামাটি সেনা জোনের সহায়তায় কাউখালীতে ধাত্রীবিদ্যা প্রশিক্ষণ শেষে সনদ ও কিটস বিতরণ

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন