খাগড়াছড়িতে জাপা’র মানববন্ধন
খাগড়াছড়ি প্রতিনিধি :
সারাদেশ ব্যাপী হত্যা, অপহরণ, গুম ও খুন বন্ধের দাবীতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খাগড়াছড়িতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলা জাতীয় পার্টি। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় আদালত সড়কস্থ অনুষ্ঠিত মানববন্ধনে বিএসপিআই’র সাবেক ছাত্রনেতা জেলা জাতীয় পার্টির আহবায়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মো. খোরশেদ আলমের সঞ্চালনায় ও জেলা আহবায়ক মো. ইসহাক এর সভাপতিত্বে বক্তব্য রাখেন যুগ্ম আহবায়ক অজিত চাকমা, মানবেন্দ্র খাস্তগীর ও সদস্য সচিব ফিরোজ আহমেদ প্রমূখ।
এসময় বক্তারা বলেন, বর্তমানে কোন নাগরিক নিরাপদ নয়, দেশের বর্তমান পরিস্থিতিতে আমরা সরকারের নিকট আশস্থ্য হতে চাই, যেন অকালে কোন মায়ের বুক খালি না হয়। দেশব্যাপী হত্যা, অপহরণ, গুম ও খুন অবিলম্বে বন্ধের দাবীতে দোষীদের গ্রেফতার পূর্বক শাস্তি প্রদানের জোর দাবী জানান নেতৃবৃন্দ। দেশের সকল নাগরিকের সর্বস্তরের নিরাপত্তা প্রদান করা না হলে খাগড়াছড়ি জেলা জাতীয় পার্টি দুর্বার আন্দোলন গড়ে তুলবেন বলে হুঁশিয়ারী দেন।



















