Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

রামগড় ও হালদাভ্যালী চা বাগানে শ্রমিকদের মাঝে ২৩শ কম্বল বিতরণ

RAMGARH 17

রামগড় প্রতিনিধি:

লায়ন্স ক্লাব অব চিটাগাং ও পেড্রোলো কোম্পানির উদ্যোগে রামগড় এবং হালদাব্যালী চা বাগানের শীতার্ত চা শ্রমিকদের মাঝে প্রায় দুই হাজার ৩’শটি কম্বল বিতরণ করা হয়েছে।  কয়েকদিন ধরে প্রচণ্ড শীতে কাঁতর দরিদ্র চা শ্রমিকরা এ কম্বল পেয়ে দারুণ খুশী।

মঙ্গলবার দুপুরে রামগড় চা বাগানের অফিস আঙ্গিনায় ৮শ ৫৩জন পুরুষ ও নারী শ্রমিকের মাঝে একটি করে কম্বল বিতরণ করা হয়। বাগানের সিনিয়র ব্যবস্থাপক মো. জাহাঙ্গীর আলম এ কম্বল বিতরণ করেন।

এ সময়  উপস্থিত ছিলেন, বাগানের  পঞ্চায়েতের সভাপতি মদন রাজঘর, সাধারণ সম্পাদক বিপ্লব মুণ্ডা, ভ্যালী সম্পাদক পরিমল দে ছাড়াও সহকারী ব্যবস্থাপক অসিত সেন গুপ্ত, মো. জাবেদ, মো. জাকির হোসেন, রফিকুল ইসলাম রুবেল, মোহাম্মদ উল্লাহ প্রমুখ ।

এর আগে সোমবার হালদাভ্যালী চা বাগানের শ্রমিক কর্মচারীদের মাঝে প্রায় ১৪শ কম্বল বিতরণ করা হয়। বাগানের সিনিয়র ব্যবস্থাপক মো. জাহাঙ্গীর আলম বলেন, কয়েকদিনের প্রচণ্ড শীতে শ্রমিকরা খুব কষ্ট করছিলো। লায়ন্স ক্লাব অব চিটাগাং ও পেড্রোলো কোম্পানি এসব শীতার্ত দরিদ্র শ্রমিকদের দু:খ, কষ্ট লাঘবে কম্বল বিতরণের উদ্যোগ নেয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন