Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

মানিকছড়িতে চার পাহাড়ি সন্ত্রাসীকে গণধোলাই দিয়ে অস্ত্রসহ পুলিশে সোপর্দ

Untitled-2 copy

নিজস্ব প্রতিবেদক:

খাগড়াছড়ির মানিকছড়িতে চার অস্ত্রধারী পাহাড়ি সন্ত্রাসীকে জনতা গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে। মঙ্গলবার বিকাল পৌনে ৫টার দিকে উপজেলা সাপমারা এলাকায় চাঁদা নিতে এলে জনতা এভাবে তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটায়। এ সময় জনতা সন্ত্রাসীদের একটি এলজি ও তিন রাউন্ড গুলিসহ আটক করে পুলিশে দেয়। এদের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর।

আমাদের মানিকছড়ি প্রতিনিধি আক্তার হোসেন স্থানীয় সাবেক মেম্বার আব্দুল জলিলের উদ্ধৃতি দিয়ে পার্বত্যনিউজকে জানান, সন্ত্রাসীরা বিকাল পৌনে ৫টার দিকে চাঁদার জন্য এলে স্থানীয় লোকজন সন্ত্রাসীদের আটক করে গণধোলাই দেয়। স্থানীয় জনৈক বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে জানান, আটক ব্যক্তিরা ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট’র (ইউপিডিএফ) সন্ত্রাসী।

মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুর রকিব পার্বত্যনিউজকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সন্ত্রাসীদের ও তিন রাউন্ড গুলিসহ একটি এলজি উদ্ধার করে। এরা হচ্ছে, মানিকছড়ি উপজেলা বড়ডুলু এলাকার বাসিন্দা লক্ষ্মী কুমার ত্রিপুরার ছেলে বীরেন কুমার ত্রিপুরা(৩৫) ও একই উপজেলার রোয়াজা পাড়ার বাসিন্দা রাইখা চন্দ্র ত্রিপুরার ছেলে চিত্তরঞ্জন ত্রিপুরা(২২)। তবে গুরুতর আহত হওয়ায় অপর দু’জনের পরিচয় নিশ্চিত করা যায়নি। অস্ত্র মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

মানিকছড়ি হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার মো. মহিউদ্দিন পার্বত্যনিউজকে জানান, রোগীদের অবস্থা গুরুতর হলেও আশংকামুক্ত।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন