Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

রামুতে আইন সহায়তা বিষয়ক ৩দিনের কর্মশালা শুরু

ramu pic 06.02.16

নিজস্ব প্রতিনিধি:

রামুতে স্থানীয় সরকার প্রতিনিধিদের অংশগ্রহণে আইনগত অধিকার, আইনী প্রতিকার ও আইন সহায়তা বিষয়ক ৩ দিনের প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) এর আয়োজনে এবং ব্লাস্ট-ইপসা কনসোর্টিয়াম কর্তৃক বাস্তবায়িত কমিউনিটি লিগ্যাল সার্ভিসেস ফর একসেস টু জাস্টিস প্রকল্পের আওতায় এ কর্মশালা উদ্বোধন করেন, রামু উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াছমিন।

শনিবার সকাল দশটায় রামু উপজেলা পরিষদস্থ বিআরডিবি মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় প্রশিক্ষক ছিলেন, বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) এর এম মনছুর আলী এবং এডভোকেট ইউসুফ আলম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ব্লাস্ট-ইপসা কনসোর্টিয়াম কর্তৃক বাস্তবায়িত কমিউনিটি লিগ্যাল সার্ভিসেস ফর একসেস টু জাস্টিস প্রকল্পের রামু উপজেলা ব্যবস্থাপক রায়হান উদ্দিন আহমেদ। অনুষ্ঠানে জোয়ারিয়ানালা ইউপি চেয়ারম্যান এম এম নুরুচছাফা, উপজেলা পরিষদের মহিলা ইউপি সদস্য প্রতিনিধি আফসানা জেসমিন পপি, রামু প্রেস ক্লাবের অর্থ সম্পাদক সোয়েব সাঈদ উপস্থিত ছিলেন।

কর্মশালায় সার্বিক সহযোগিতায় ছিলেন আইন সহায়তা কেন্দ্র (সিএলএস) রামু অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. রশিদ আজাদ। ৩ দিনের কর্মশালায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যবৃন্দ অংশ নেন। কর্মশালা চলবে কাল আগামী সোমবার পর্যন্ত।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন