Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

রামুতে বাস চাপায় বৃদ্ধ নিহত

full_619482641_1424330407

নিজস্ব প্রতিনিধি:

কক্সবাজারের রামু উপজেলায় সড়ক দুর্ঘটনায় ছমদ আলী (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহসড়কের উপজেলার রশিদ নগর জেটির রাস্তা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ছমদ আলী উপজেলার রশিদ নগর ইউনিয়নের জেটির রাস্তা এলাকার মৃত বদিউদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তা পারাপারের সময় বৃদ্ধ ছমদ উদ্দিনকে দ্রুতগামী কক্সবাজারমুখী তিশা চেয়ারকোচ (ঢাকা মেট্টো ব ১৪-৬৫২১) চাপা দিলে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান।

রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রভাষ চন্দ্র ধর বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে প্রয়োজনী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন