রামুতে মোবাইলের দোকানে চুরি
নিজস্ব প্রতিনিধি:
রামুতে মোবাইল ও কসমেটিক্স সামগ্রীর দোকানে চুরির ঘটনা ঘটেছে। সংঘবদ্ধ চোরের দল মোবাইল ফোন সেট, সিম, মেমোরী, নগদ টাকা সহ দুই লাখ টাকার মালামাল লুট করেছে।
রবিবার দিবাগত রাতে রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের উত্তর মিঠাছড়ি চা বাগান ষ্টেশনের পাশে ছৈয়দ আহমদের দোকানে এ চুরির ঘটনা ঘটে।
দোকান মালিক ছৈয়দ আহমদ জানিয়েছেন, সংঘবদ্ধ চোরের দল দোকানের টিনের চাল কেটে ভিতরে প্রবেশ করে। এসময় দোকানে রাখা ৭৫টি মোবাইল ফোন সেট, সিম, মেমোরী কার্ড, কসমেটিক্স সামগ্রী ও নগদ টাকাসহ দুই লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। বিষয়টি রামু থানায় লিখিতভাবে অবহিত করা হলে সোমবার বিকালে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন।
Facebook Comment



















