Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

রামুর ঈদগড়ে সন্ত্রাসীদের গুলিতে স্কুল শিক্ষক খুন- আটক ১

ramu pic murder 06.01

নিজস্ব প্রতিনিধি:

কক্সবাজারের রামু উপজেলার ঈদগড় ইউনিয়নে সন্ত্রাসীদের গুলিতে মোহাম্মদ নুরুচ্ছফা (৩০) নামে এক স্কুল শিক্ষক নিহত হয়েছে। আহত হয়েছে তার ছোট ভাই মোহাম্মদ নুুরুন্নবী (২৭)। নিহত মোহাম্মদ নুরুচ্ছাফা ঈদগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।

বুধবার রাত সোয়া ৩টার দিকে ঈদগড় ইউনিয়নের মোহাম্মদ শরীফ পাড়ায় শিক্ষক মোহাম্মদ নুরুচ্ছাফার বাড়িতে এ ঘটনা ঘটে। এ সময় গুলিবিদ্ধ হয়ে আহত হয় নিহতের ছোট ভাই মোহাম্মদ নুরুন্নবী। তাকে মুমূর্ষু অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত নুরুচ্ছাফার পিতা আবদুল মাবুদ জানিয়েছেন, একদল অজ্ঞাত সন্ত্রাসী বাড়িতে প্রবেশ করে তার দুই ছেলেকে গুলি করে। এতে ঘটনাস্থলে প্রাণ হারান বড় ছেলে মোহাম্মদ নুরুচ্ছাফা। গুলিবিদ্ধ অপর ছেলে মোহাম্মদ নুরুন্নবীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার পায়ে গুলি লেগেছে। সন্ত্রাসীরা তাঁর দুই ছেলেকে গুলি করেই পালিয়ে গেলেও কোন মালামাল লুট করেনি। অভিযোগ করা হয়েছে, এলাকার একটি প্রভাবশালী মহলের সাথে তাদের জমি নিয়ে বিরোধ রয়েছে। এরই জের ধরে ডাকাত বেশে সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে এ হত্যাকা- ঘটিয়েছে। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন।

এদিকে রাতে গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে যান ঈদগড় পুলিশ ফাঁড়ির এএসআই নজরুল। তিনি জানিয়েছেন, প্রাথমিকভাবে পূর্বশত্রুতার জেরে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। নিহত মোহাম্মদ নুরুচ্ছাফার মৃতদেহ পুলিশ ফাঁড়িতে নিয়ে আসা হয়েছে এবং ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হবে।

তিনি আরো জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে পার্শ্ববর্তী বনাঞ্চল থেকে একজনকে আটক করা হয়েছে। তার নাম এখন প্রকাশ করা হচ্ছে না। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এদিকে বর্বরোচিত এ ঘটনায় এলাকায় জনমনে ক্ষোভের সঞ্চার হয়েছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন