রামু, উখিয়া ও টেকনাফ ইউনিয়নে শূন্য পদে উপনির্বাচন ২৭ জুলাই, ভোটগ্রহণ ইভিএমে


আগামী ২৭ জুলাই স্থানীয় সরকার নির্বাচনের রামু, উখিয়া ও টেকনাফ ইউনিয়ন পরিষদের বিভিন্ন শূন্য পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (২৭ জুন) নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ শাহজালাল এ তথ্য জানান।
জানা যায়, কক্সবাজারের রামু ফাতেখাঁরকুল ইউনিয়নের চেয়ারম্যান পদে, উখিয়ার রাজপালং ইউনিয়নের চেয়ারম্যান পদে ও টেকনাফের হ্নীলা ইউনিয়ন পরিষদ ৩নং সংরক্ষিত ওয়ার্ড সদস্য পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
উপনির্বাচনে ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়ন ফরম জমার শেষ তারিখ ৪ জুলাই, যাচাই-বাছাই ৫ জুলাই, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ৬ থেকে ৮ জুলাই, আপিল নিষ্পত্তি ৯ জুলাই, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১০ জুলাই, প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ ১১ জুলাই এবং ভোটগ্রহণ ২৭ জুলাই। ভোটগ্রহণ হবে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)।

















