Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

রুমায় দুর্গম পাহাড়ে অভিযান চালিয়ে পপি বাগান ধ্বংস করেছে নিরাপত্তাবাহিনী

রুমা প্রতিনিধি:

বান্দরবানের রুমায় গোপন সংবাদের ভিত্তিতে তখ্য পেয়ে দুর্গম পাহাড়ে অভিযান চালিয়ে পপি বাগান ধ্বংস করে দিয়েছে নিরাপত্তা বাহিনী।

বুধবার সকালে রুমা জোনের নির্দেশনায় রুমা বাজার ক্যাম্প কমান্ডার ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ হায়দার আলী ও সার্জেন্ট মোহাম্মদ রফিক এর নেতৃত্বে ১৪ জনের নিরাপত্তাবাহিনীর একটি দল পপি বাগানটি ধ্বংস করে দেয়া হয়। এসসময় আরো ১৪ জন আনসার বাহিনী ছিল বলে সংশ্লিষ্টরা জানিয়েছে।

সূত্র জানায় গোপন সংবাদ পাওয়ার পর বুধবার ভোর রাতে বাজার ক্যাম্পের কমান্ডারের নেতৃত্বে দুর্গম পাহাড়ে অফিম বাগানের উদ্দেশে রওনা দেয়। দুর্গম পাহাড়ে সাড়ে তিন ঘন্টা পায়ে হেঁটে গহীন অরণ্যে খুঁজে বেড়ানোর পর বিশাল আফিম বাগানের সন্ধান পায়। এ অভিযানে আফিম বাগান সন্ধানে স্থানীয় বগামুখ পাড়ার বাসিন্দা ক্যহ্লাপ্রু মারমা(৪০) ও মেগ্য মারমা(৫৫) নিরাপত্তাবাহিনীর সহযোগিতায় এগিয়ে আসে।

ওয়ারেন্ট অফিসার হায়দার আলী জানান গভীর জঙ্গলে অনেক খুজাঁখুজির পর দুপুর আড়াইটার দিকে বগামুখ পাড়ার এলাকায় ক্যুম্রং নামক ঝিরির অনেক ভিতরে আফিম বাগান দেখতে পান। পাহাড়ে এ পপি চাষের বাগানটি প্রায় দুইশ শতক হতে পারে। এ বিষয়টি জোন কমান্ডারকে জানিয়ে তাঁর নির্দেশনা মোতাবেক পপি গাছগুলো কেটে আগুনে পুড়িয়ে ধংস করে ফেলা হয়েছে। তবে বাগানের মালিক নাম মংমে বলে জানান তিনি।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন