Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

লংগদুতে বাঙালী কাঠুরিয়া হত্যাকাণ্ডে ঘাতকদের বিচারের দাবী

2

লংগদু প্রতিনিধি:
রাঙামাটির লংগদুতে সমঅধিকার আন্দোলন ও পার্বত্য বাঙালী ছাত্র পরিষদ লংগদু উপজেলা শাখার যৌথ উদ্যোগে ৩৫ বাঙালী কাঠুরিয়া হত্যাকাণ্ড দিবস তথা পাকুয়াখালী ট্রাজেডি দিবস পালন করা হয়েছে। দিবসের মধ্যে রয়েছে শোক র‌্যালি, কাঠুরিয়াদের গণকবর জিয়ারত ও প্রতিবাদ সমাবেশ।

বুধবার, সকাল সাড়ে দশটায় উপজেলা পরিষদ প্রান্ত থেকে শোক র‌্যালি বের করা হয়। র‌্যালিটি প্রধান সড়ক ঘুরে এসে রেস্টহাউস সংলগ্ন ৩৫কাঠুরিয়াদের গণকবর জিয়ারতে মিলিত হয়।

দোয়া ও মুনাজাত পরিচালনা করেন, লংগদু জামে মসজিদের সহকারী ইমাম এহসান আলমগীর।

সমঅধিকার আন্দোলনের লংগুদু উপজেলা সভাপতি মোঃ খলিলুর রহমান খানের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, লংগদু উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি মোঃ তোফাজ্জল হোসেন।

1
এ সময় সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নাছির উদ্দিন, বগাচতর ইউপি চেয়ারম্যান আব্দুল গফ্ফার ভূইয়া, বাঙালী ছাত্র পরিষদ রাঙামাটি জেলা শাখার সভাপতি মোঃ আলমগীর হোসেন, উপজেলা বাঙালী ছাত্র পরিষদের সভাপতি ইঞ্জিনিয়ার মাহাফুজুর রহমান।

বক্তারা বলেন, ১৯৯৬ সালে ৯ সেপ্টেম্বর এই দিনটি পার্বত্যবাসীর জন্য একটি শোকাবহ দিন। তদকালীন শান্তি বাহিনী নামধারী সন্ত্রারীরা লংগদু-বাঘাইছড়ি সীমান্তবর্তী পাকুয়াখালীতে ৩৫ জন বাঙালী কাঠুরিয়াদের নির্মমভাবে হত্যা করে। কিন্তু আজ পর্যন্ত সেই খুনিদের ধরা হয়নি। হয়নি কোন বিচার। দেশে এত বড় হত্যাকাণ্ডের ঘটনা ঘটার পরও আজ পর্যন্ত খুনিদের কোন বিচার না হওয়ায় নিহতদের পরিবারের সদস্যরা অজানা আতংকের মধ্যে রয়েছে। তারা খুনিদের দ্রুত বিচার দাবী করেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন