Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

মানিকছড়িতে মোটর সাইকেল চুরির হিড়িক, আটক ৪

চুরি

মানিকছড়ি প্রতিনিধি:
মানিকছড়িতে মোটর সাইকেল চুরির হিড়িক পড়েছে। সংঘবদ্ধ একটি চোর চক্র দীর্ঘদিন ধরে মানিকছড়ির বিভিন্ন এলাকায় মোটর সাইকেল চুরি করে আসছে। গতকাল রাতে মানিকছড়ির হাজী পাড়ায় দৈনিক সমকালের প্রতিনিধি মাস্টার মো. মনির হোসেন এর বাড়ির কলাপসিবল গেইট ভেঙ্গে তার হিরো স্পিলিন্ডার প্লাস খাগড়াছড়ি-হ-১১-১৭০৩ ও মানিকছড়ি উপজেলা কোয়ার্টার থেকে গ্রিল ভেঙ্গে যোগেশ চাকমা(বিন্দু)র মোটর সাইকেলসহ দু’টি মোটর সাইকেল চুরি করে নিয়ে যায়।

এদিকে মোটর সাইকেল চুরির ঘটনায় মো. মনির হোসেন মানিকছড়ি থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। এর প্রেক্ষিতে মানিকছড়ি থানা পুলিশ ৪জনকে সন্দেহজনকভাবে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছেন। আটককৃতরা হল- জাহিদুল ইসলাম, আবু নাছিম, বাবুল ত্রিপুরা, জনি কান্তি নাথক। আটককৃতরা সকলেই হাজীপাড়ার বাসিন্দা।

জানা গেছে, মানিকছড়ি উপজেলায় দীর্ঘদিন যাবত একটি সংঘবদ্ধ চোর চক্র মোটর সাইকেল চুরি করে আসছে। এর ধারাবাহিকতায় গত ১মাসের মাথায় শুধু মাত্র হাজী পাড়া থেকে ৫টি মোটর সাইকেল চুরির খবর পাওয়া গেছে। গত ২৩-০৮-১৫ তারিখে ২টি, ০৩-০৯-১৫ তারিখে ১টি, ১০-০৯-১৫ তারিখে ২টিসহ মোট ৫টি মোটর সাইকলে চুরি হয়েছে। কিন্তু কিছুতেই এই চোর চক্রের কাউকেই ধরা যাচ্ছেনা। এ বিষয়ে হাজী পাড়াসহ উপজেলার সর্বত্র চোর আতংক বিরাজ করছে।

প্রশাসনের নাকের ডগায় একটি নির্দিষ্ট এলাকায় কিভাবে এতগুলো মোটর সাইকেল চুরি হচ্ছে তা নিয়ে জনমতে প্রশ্ন উঠেছে। কেউ কেউ এ ঘটনার জন্য পুলিশের নিস্ক্রিয়তাকে দায়ী করেছেন।

এ প্রসঙ্গে মানিকছড়ি থানা পুলিশ সফিকুল ইসলাম বলেন, অভিযোগের প্রেক্ষিতে সন্দেহজনকভাবে জিজ্ঞাসাবাদের জন্য ৪জনকে আটক করা হয়েছে। চোর চক্র সনাক্ত করতে পুলিশ তৎপর রয়েছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন