Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

লংগদুতে সেনা জোনের উদ্যোগে নিরাপদে মোটরসাইকেল চালানো বিষয়ক সেমিনার

DSC07009

লংগদু প্রতিনিধি:
রাঙামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ‘নিরাপদে মোটরসাইকেল চালান, জীবনের ঝুঁকি কমান’ শীর্ষক এক সেমিনার বৃহস্পতিবার সকাল ১০টায় লংগদু উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে লংগদু জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ মাহাবুবুর রহমান পিএসসি বলেন, সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। জীবন যদি না থাকে তাহলে সব কিছু অর্থহীন। তাই নিজের এবং অন্যের জীবন নিয়ে খেলা করা যাবেনা। গাড়ী চালানোর সময় অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। কেননা অসতর্কতার কারণে মূহুর্তের মধ্যে জীবনের ঝুঁকি বয়ে নিয়ে আসতে পারে। তিনি নিয়ম মেনে গাড়ী চালানোর জন্য সকল মোটরসাইকেল চালকদের প্রতি অনুরোধ জানান।

এসময় জোন কমান্ডার জোনের পক্ষ থেকে মাথার হেলমেট নেই এরকম ১০জন মোটরসাইকেল চালককে হেলমেট প্রদান করেন। সেমিনারে সভাপতির বক্তব্য রাখেন, লংগদু উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ তোফাজ্জল হোসেন।

সেমিনারে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লংগদু জোনের উপ-অধিনায়ক মেজর মোঃ গোলাম আজম, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নাছির উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মাইনীমুখ ইউপি চেয়ারম্যান আব্দুল বারেক সরকার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নুর জাহান বেগম, জোনের আরএমও ক্যাপ্টেন মোঃ রাশেদ উজ্জামান, লংগদু ইউপি চেয়ারম্যান সুখময় চাকমা, লংগদু থানার ভারপ্রাপ্ত ওসি এস,আই মোঃ জাকির হোসেন। এছাড়া লংগদু জোনের বিভিন্ন সেনা অফিসার, গণ্যমান্যব্যাক্তি ও এলাকার মোটরসাইকেল চালকগন এসময় উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন