লক্ষ্মীছড়িতে বৈসাবি উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত

PPPPPPP

লক্ষ্মীছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় বৈসাবি উদযাপন উপলক্ষে ফুল বিজুর দিনে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়েছে। ২৯ চৈত্র, ১৪২০ বঙ্গাব্দ, ১২ এপ্রিল, ২০১৪ শনিবার বেলা ১১টার দিকে এ শোভাযাত্রাটি শিলাছড়ি থেকে বের হয়ে উপজেলা সদর  প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরিষদ মাঠে এল সংক্ষিপ্ত আলোচনার মধ্য দিয়ে র‌্যালির কার্যক্রম শেষ করা হয়।

বৈসাবি উদযাপন কমিটির ব্যানারে বিপুল সংখ্যাক উপজাতীয় নারি পুরুষ এ শোভাযাত্রায় অংশ নিলেও জনপ্রতিনিধিদের অনেকেই দেখা যায় নি। বাদ্য যন্ত্র বাজিয়ে বেশ উৎসব মুখর পরিবেশে অনেকটা শান্তিপূর্ণভাবেই এ শোভাযাত্রা শেষ হয়। গ্রাম, গঞ্জে পাড়ায়, মহল্লায় বৈসাবি’র নানা আয়োজন ও বিভিন্ন রকম খেলাধুলা চলছে বলে জানা গেছে। এ উপজেলায় বৈসাবি মেলার আয়োজন না থাকায় মানিকছড়ি মহামুনি রাজবাড়ি মেলায় উৎসুক জনতা বরাবরই সেখানে যোগ দেন।

রবিবার মূল বিজু এবং সোমবার গইজ্যা-পইজ্যার মধ্য দিয়ে শেষ হবে চাকমাদের বিজু অনুষ্ঠান। আর মারমাদের চলছে সাংগ্রাই উৎসব। ত্রিপুরা জনগোষ্টির মধ্যে পালিত হচ্ছে বৈসু। তবে এখানে মারমা ও চাকমা সম্প্রদায় বেশি। আগামী ১ বৈশাখ ১৪২১সালকে বরণ করতে নববর্ষের র‌্যালি হওয়ার কথা রয়েছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন