নষ্ট হচ্ছে পরিবেশের ভারসাম্য

লামায় সিন্ডিকেটের মাধ্যমে চলছে পাহাড় কাটা

fec-image
উপজেলার লামা সদর ইউনিয়নে ব্যাপক হারে বানিজ্যিক ভিত্তিতে পাহাড় কাটার অভিযোগ উঠেছে। একটি চক্র গত ৩ মাস ধরে লামা সদর ইউনিয়নের ঠাকুরঝিরি, পোপা হেডম্যানপাড়ার বিভিন্ন এরিয়াসহ কয়েকটি স্থানে অসংখ্য পাহাড় কর্তন করেছে। এমন অভিযোগের প্রেক্ষিতে সহকারী কমিশনার (ভূমি) রূপায়ন দেব পাহাড় কাটা এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেছেন। এদিকে লামা সদর ইউনিয়নের একটি চক্র প্রশাসনের কর্মকর্তাদের ম্যানেজ করার নামে পাহাড় কাটার সাথে জড়িদের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ আদায় করার অভিযোগ উঠেছে।
মোবাইল কোর্ট পরিচালনাকালে সংশ্লিষ্ট পাহাড় কর্তনকারী সিন্ডিকেট ও স্কাভেটর ড্রাইভার পালিয়ে যাওয়ায় ঘটনাস্থলে তাদেরকে পাওয়া যায়নি। পাহাড় কাটার সাথে জড়িতদের বিরুদ্ধে বিধি মোতাবেক নিয়মিত মামলা অন্য কোনো আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পরিবেশ অধিদপ্তর, বান্দরবানের সহকারী পরিচালককে সহকারী কমিশনার (ভূমি) রূপায়ন দেব নির্দেশ দিয়েছেন।
অভিযোগে জানা যায়, ২৯৭নং পোপা মৌজায় মিলন মুরুং পিতা- লাইনং মুরুং, মাংখ্যাই মুরুং পিতা- মেনদং মুরুং, ছাংনাই মুরুং পিতা- মেংপং মুরুং, মেনখ্রাব কারবারি পিতা-খেংরাই মুরুং, স্কাভেটর মালিক বাদল সিন্ডিকেট করে গত ৩ মাস ধরে স্কাভেটর ব্যবহার করে পাহাড়ের মাটি কর্তন করে যাচ্ছে। পাহাড় কর্তন পূর্বক সমতল করে চাষাবাদের জমির উপযোগী করার চুক্তিতে লক্ষ লক্ষ টাকা নিয়ে বর্ণিত চক্রটি নির্বিচারে পাহাড় কেটে যাচ্ছে। লামা সদর ইউনিয়নের মেম্বার মাংখ্যাই মুরুং পাহাড় কাটার সিন্ডিকেটের মূল নেতৃত্ব দিয়ে যাচ্ছেন বলে জানা গেছে। লামা সদর ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) শহিদুল ইসলাম জানিয়েছেন, নির্বিচারে অসংখ্য পাহাড় কর্তন করা হয়েছে। একটি সিন্ডিকেট লক্ষ লক্ষ টাকা নিয়ে এসকল পাহাড় কর্তন করে সমতল করছেন। এতে করে পরিবেশের ভারসাম্য চরম ভাবে নষ্ট হচ্ছে।
লামা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট রূপায়ন দেব জানিয়েছেন, মোবাইল কোর্ট পরিচালনা কালে পাহাড় কাটার সত্যতা পাওয়া গেছে। পাহাড় কাটার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পরিবেশ অধিদপ্তর বান্দরবান কে নির্দেশ দেওয়া হয়েছে। তিনি আরও জানান, একটি অপরাধী চক্র সহকারী কমিশনার (ভূমি)র নাম ভাঙ্গিয়ে পাহাড় কাটার সাথে জড়িতদের কাছ থেকে সুবিধা আদায়ের চেষ্টা করে যাচ্ছেন বলে তিনি শুনেছেন।
Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন