শান্তিচুক্তি বিশ্বের একটি বিরল দৃষ্টান্ত: লে. কর্নেল রুবায়েত আলম


পার্বত্য শান্তি চুক্তির ২৪তম বার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালি পরবর্তী আলোচনায় ৩ বিজিবি লোগাং জোন অধিনায়ক লে. কর্নেল রুবায়েত আলম বলেছেন, বর্তমান সরকার ১৯৯৬ সালে ক্ষমতা নেয়ার পর একশত দশ দিনের মাথায় পার্বত্য শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়। যা বিশ্বের একটি বিরল দৃষ্টান্ত।
তিনি বলেন, শান্তিচুক্তির আগে যেখানে হাসপাতাল ছিল তিনটি বর্তমানে রয়েছে পঞ্চাশটির বেশি। পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয় নামে একটি মন্ত্রণালয়ের সৃষ্টি হয়েছে। শান্তি চুক্তির ফলে জীবন স্বাভাবিক হয়েছে যা ছিল বর্তমান সরকারের ঐতিহাসিক কার্যকরী পদক্ষেপ। সবার দায়িত্ব এটাকে বুকে ধারণ করা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঐতিহাসিক খাগড়াছড়ি স্টেডিয়ামে বলেছিলেন সংঘাত নয় শান্তি চাই, ধ্বংস নয় সৃষ্টি চাই” সেই মূলমন্ত্রকে বুকে ধারণ করে আমরা এগিয়ে যাব।
। এ উপলক্ষে ২ ডিসেম্বর (বৃহস্পতিবার) সকাল সাড়ে আটটা থেকে একটি আনন্দ র্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি পরবর্তী আলোচনা অনুষ্ঠিত হয় উপজেলা পরিষদ মাঠ এলাকায় তিনি এসব গুরুত্বপূর্ণ তথ্যাদি তুলে ধরেণ।
৩নং পানছড়ি ইউপি চেয়ারম্যান মো. নাজির হোসেন সঞ্চালিত আলোচনায় আরো বক্তব্য রাখেন উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা ও পানছড়ি থানার ওসি মো. আনচারুল করিম। উপজেলার সকল সম্প্রদায়ের উপস্থিতিতে র্যালিটি ছিল দৃষ্টিনন্দন। আলোচনার শুরুতে অতিথিরা শান্তির প্রতীক পায়রা উড়ায়।
এ সময় আরো উপস্থিত ছিলেন ৩ বিজিবি’র উপ-অধিনায়ক মেজর জাহিদুল ইসলাম, পানছড়ি সাব জোন কমান্ডার মেজর শামীম রহমান, সকল ইউপি চেয়ারম্যানসহ গন্যমান্য ব্যক্তিবর্গরা।
বিকেল ৩টা থেকে পানছড়ি সাব জোনের আয়োজনে উপজেলা পরিষদ মাঠে এক প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হবে।

















