শাহপরীরদ্বীপে কোস্টগার্ডের অভিযানে ৩৫ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৭

fec-image

কক্সবাজারের টেকনাফের শাহপরীরদ্বীপে অভিযান চালিয়ে ৩৫ হাজার পিস ইয়াবাসহ ৭ জন মাদক পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ডের সদস্যরা।

কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ সিয়াম-উল-হক গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) ভোররাতে বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোন অধিনস্থ বিসিজি আউটপোস্ট শাহপরীরদ্বীপ কর্তৃক সাবরাং শাহপরীরদ্বীপ সৈকত এলাকা সংলগ্ন সমুদ্রে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন সময়ে মিয়ানমার থেকে বাংলাদেশ সীমানায় অবৈধভাবে একটি ইঞ্জিন চালিত কাঠের বোট প্রবেশ করতে দেখা যায়। বোটের গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্টগার্ড সদস্যরা বোটটিকে থামার জন্য সংকেত দিলেও বোটটি সংকেত অমান্য করে অতিদ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় আভিযানিক দল বোটটি সাবরাং সংলগ্ন সমুদ্র এলাকা থেকে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে আটককৃত বোটটি তল্লাশী করে ৩৫ হাজার পিস ইয়াবাসহ ৭ জন মাদক পাচারকারীকে আটক করা হয়।

তিনি আরও বলেন, জব্দকৃত ইয়াবা পাচারকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন