খাগড়াছড়িতে প্রাথমিক শিক্ষক সমাবেশ

দলবাজি নয়, শিক্ষকদের শিক্ষাদানে মনোনিবেশ করার আহ্বান ওয়াদুদ ভূইয়ার

fec-image

বিএনপির কেন্দ্রীয় কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া শিক্ষকদের দলবাজি না করে শিক্ষাকতায় নিজেদের মনোনিবেশ করার আহ্বান জানিয়ে বলেছেন, পালিয়ে যাওয়া শেষ হাসিনার সরকার দেশের সকল সেক্টরকে দলীয়করণের মাধ্যমে ধ্বংস করে দিয়ে গেছে। সারাদেশের মতো খাগড়াছড়ির সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা এ দলীয়করণ থেকে বাদ যায়নি।

গত ১৫ বছরে খাগড়াছড়িতে প্রাথমিক শিক্ষক নিয়োগে মেধাকে প্রাধান্য না দিয়ে অর্থের বিনিময়ে অযোগ্যদের নিয়োগ দেওয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেন। শিক্ষক নেতৃবৃন্দ বিগত দিনের ভিন্নমত পোষণ করায় তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা ও বদলীসহ নানাভাবে হয়রানির অভিযোগও করেন।

শনিবার (৩১ আগস্ট) দুপুরে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা ও সরকারি প্রাথমিক শিক্ষক সমিতি আয়োজিত শিক্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ওয়াদুদ ভূইয়া এ আহ্বান জানিয়ে বলেন, বিগত দিনে ভিন্নমতের শিক্ষকদের নানাভাবে হয়রানি করা হয়েছে।

সমাবেশে জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মিলন মেলায় পরিণত হয়।

ওয়াদুদ ভূইয়া অভিযোগ করেন, ছাত্র-জনতার অভ্যূত্থানে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর অনেকে নানাভাবে অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করেছে। তাদের মধ্যে কিছু বিএনপি নামধারীও ছিল। এ সব অরাজকতাকারীদের বিরুদ্ধে খাগড়াছড়ি জেলা বিএনপি ব্যবস্থা নিয়েছে।

ওয়াদুদ ভূইয়া আগামীতে শোষণ ও নিপীড়ন মুক্ত বাংলাদেশ বিনির্মাণে সকলের সহযোগিতা প্রত্যাশা করে বলেন, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত খাগড়াছড়িতে প্রাথমিক শিক্ষাসহ সকল নিয়োগে স্বচ্ছতা ও জবাবদিহিতা ছিল। মেধার ভিত্তিতে অসংখ্য শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। কারো কাছ থেকে এককাপ চা খায়নি। কিন্তু বিগত ১৫ বছরে শিক্ষক নিয়োগে বাণিজ্য হয়েছে। খোদ এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা ১৫ থেকে ২০ লাখ টাকায় শিক্ষক নিয়োগ দিয়েছেন। যা ফেসবুকে ভাইরাল হয়েছে।

তিনি অভিযোগ করেন, ছাত্র-জনতার অভ্যূত্থানকে পুঁজি করে একটি মহল খাগড়াছড়ি অরাজকতা পরিস্থিতি সৃষ্টি করার পায়তারা করেছে। আমার নির্দেশে বিএনপির নেতাকর্মীরা প্রতিহত করেছে। বিএনপির নেতাকর্মীরা রাত জেগে হিন্দুদের মন্দিরে পাহারা দিয়েছে।

ওয়াদুদ ভূইয়া সকলকে সজাক থাকার আহ্বান জানিয়ে বলেন, পালিয়ে যাওয়া শেখ হাসিনাসহ পরাজিত শক্তি এখনো সুযোগ খুঁজছে। তারা ছোবল মারার চেষ্টা করছে।

শিক্ষক সমাবেশে বিশেষ অতিথি বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জিন্নাত বিথী ও খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার।

খাগড়াছড়ি জেলা প্রাথমিক শিক্ষক সমিতির মাসুদ পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এডভোকেট আবদুল মালেক মিন্টু, মোশাররফ হোসেন, অনিমেষ চাকমা রিংকু, সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা, জেলা জিয়া পরিষদের সভাপতি মো. মোজাম্মেল হোসেন ও জেলা যুব দলের সভাপতি মাহাবুব আলম সবুজ।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: খাগড়াছড়ি, প্রাথমিক শিক্ষক সমাবেশ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন