শিক্ষকরা দেশে শিক্ষিত জনগোষ্ঠি তৈরীতে অবিরাম দান করে চলেছেন : লে. কর্ণেল ইয়াছির
উপজেলা প্রতিনিধি, মাটিরাঙ্গা :
মাটিরাঙ্গা জোনের অধিনায়ক লে. কর্ণেল ইয়াছির জাহান হোসেন বলেছেন, শিক্ষকরা তাদের জীবনের সব অর্জনকে দেশে শিক্ষিত জনগোষ্ঠি তৈরীতে অবিরাম দান করে চলেছেন। তিনি অভিভাবকদেরকে সন্তানের বন্ধু হওয়ার আহবান জানিয়ে বলেন, নিজের সন্তানকে একজন সু-সন্তান হিসেবে গড়ে তুলতে অভিবাবকদের দায়িত্বশীল ভুমিকা রাখতে হবে। এছাড়া ছাত্র-ছাত্রীদের গাইড বা নোট বইয়ের উপর থেকে নীর্ভরশীলতা কমানোর পরামর্শ দেন তিনি।
আজ শনিবার মাটিরাঙ্গা মিউনিসিপাল মডেল হাই স্কুলের ফলাফল ঘোষণা উপলক্ষে আয়োজিত অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাটিরাঙ্গা পৌরসভার মেয়র ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি আবু ইউসুফ চৌধুরী‘র সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন মাটিরাঙ্গা পৌরসভার কাউন্সিলর মো: আলাউদ্দিন লিটন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মাটিরাঙ্গা উপজেলা চেয়ারম্যান মো: শামসছুল হক, ভাইস চেয়ারম্যান ফাতেমা বেগম বিউটি, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য নুরুল আলম রানা, নুরুল আমিন নুরু ও বিদ্যালয়য়ের প্রধান শিক্ষক মো: নুরুল ইসলাম প্রমুখ।
পরে প্রধান অতিথি বিদ্যালয়ে সেরা হওয়া কয়েকজন শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন। এসময় বিদ্যালয়ের সর্বোচ্চ নাম্বার প্রাপ্ত মেধাবী ছাত্র এ এল এম মমিনুল বারী‘র গর্বিত মা‘কে উত্তরীয় পড়িয়ে বরণ করেন।


















