শিক্ষার্থীদের মাঝে সুস্থ শিক্ষা ও বিনোদন বজায় থাকলে দেশ এগিয়ে যাবে : পার্বত্য মন্ত্রী

fec-image

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান বলেছেন, শিক্ষার্থীদের মাঝে সুস্থ শিক্ষা ও বিনোদন বজায় থাকলে দেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাবে। দেশে সুস্থ প্রতিযোগিতার বিকাশ ঘটানোর জন্য মন্ত্রী সকলের প্রতি আহ্বান জানান।

শনিবার ( ১৬ মে ) রাঙ্গামাটি জিমনেসিয়াম হল অডিটোরিয়ামে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা এবং জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড ২০২৬ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিজয়ীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, আজ যারা উপজেলা পর্যায় থেকে বিজয়ী হয়ে জেলাতে এসেছ, আশা করছি তোমরাই জেলা থেকে জাতীয় পর্যায়ে কমপিটিশন করবে এবং জাতীয় ট্রফি নিয়ে ঘরে ফিরবে। তোমরাই পার্বত্য চট্টগ্রামের মান উজ্জ্বল করবে।

রাঙ্গামাটি জেলা পুলিশ প্রশাসনের আয়োজনে রাঙ্গামাটি শহরের লেক ভিউ গার্ডেন এলাকায় মূল সড়কের পাশে জেলার ‘অনলাইন বাস টার্মিনাল’ ও ‘সিএনজি থ্রি-হুইলারের ডিজিটাল ডাটাবেস’ এবং ‘ট্রাফিক সচেতনতা কর্মসূচীর উদ্বোধন করেন।

উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী বলেন, বাস টার্মিনাল ও যানবাহন সংক্রান্ত ট্রাফিকিং সচেতনতা কাজে আধুনিক অনলাইন ডাটাবেস জেলার আইনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই উদ্যোগের ফলে যানবাহন সংক্রান্ত সকল তথ্য প্রশাসনের কাছে থাকবে। জেলা পুলিশের এই যুগোপযোগী ও আধুনিক কার্যক্রমকে স্বাগত জানিয়ে তিনি বলেন, পর্যটন শহর রাঙ্গামাটিকে আকর্ষণীয় করে গড়তে সরকারের পক্ষ থেকে বিভিন্ন কার্যক্রম হাতে নেওয়া হবে।

রাঙ্গামাটি জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিবের সভাপতিত্বে এবং অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জসিম উদ্দীন চৌধুরীর সঞ্চালনায় উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন প্রমুখ।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: পার্বত্য চট্টগ্রাম, পার্বত্য মন্ত্রী
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন