শেহজাদ খান বীর, আমার এবং শাকিব খানের সন্তান: বুবলি

fec-image

ঢাকাই সিনেমার চিত্রনায়িকা বুবলী নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ছেলেকে প্রকাশ্যে আনলেন। পাশাপাশি সন্তানের বাবার পরিচয়ও জানিয়েছেন তিনি।

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১২টায় ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে ছেলের ছবি প্রকাশ করে তিনি লিখেছেন, আমরা চেয়েছি একটি শুভ দিনক্ষণ দেখে আমাদের সন্তানকে সবার সম্মুখে আনতে। তবে আল্লাহ যা করেন, ভালোর জন্যই করেন, সেই সুখবরটি জানানোর জন্য আর বেশিদিন অপেক্ষা করতে হয়নি।

ছবি: বুবলির ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে নেওয়া

 

সন্তানের জন্য দোয়া চেয়ে তিনি লেখেন, শেহজাদ খান বীর, আমার এবং শাকিব খানের সন্তান। আমাদের ছোট্ট রাজপুত্র। আমার সন্তান আমার গর্ব, আমার শক্তি। আপনাদের সবার কাছে আমাদের সন্তানের জন্য দোয়া কামনা করছি।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন