সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদে দীঘিনালায় মানববন্ধন

দীঘিনালা প্রতিনিধি:
সারাদেশে নির্বাচন পরবর্তীতে সংখ্যালঘুদের ওপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে সম্মীলিত নাগরিক সমাজের ব্যানারে খাগড়াছড়ির দীঘিনালায় মানব বন্ধন কর্মসূচি পালন করেছে। রবিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা সদরে কর্মসূচি পালনের পূর্বে মৌন মিছিল করা হয়। বোয়ালখালী নতুন বাজার থেকে প্রায় ৫ শতাধিক লোকের অংশগ্রহনে মিছিলটি থানাবাজার হয়ে উপজেলা সদরে এসে মানববন্ধন করে।

কর্মসূচিতে বক্তব্য রাখেন, পরিবেশ সুরক্ষা আন্দোলনের সভাপতি সাংবাদিক জাকির হোসেন তিনি বলেন, সংখ্যালঘুদের ওপর  নির্যাতনকারীদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানান। সাথে ক্ষতিগ্রস্থদের যথাযথ সহায়তাসহ নিরাপত্তার ব্যবস্থা নিতেও সরকারের প্রতি আহ্বান জানান তিনি। এই সময় আরো বক্তব্য রাখেন,   উপজেলা পরিষদের চেয়ারম্যান ধর্ম্মবীর চাকমা, মহিলা ভাইস চেয়ারম্যান শতরুপা চাকমা, প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম রাজু, বড়ুয়া সমাজকল্যান পরিষদের সভাপতি দেবপ্রিয় বড়ুয়া, সনাতন সমাজকল্যাণ পরিষদের সভাপতি মৃদুল কান্তি সেন, বাজার চৌধুরী জেসমিন চাকমা, স্বেচ্ছাসেবক দলের সভাপতি সুকুমার দাশ, আওয়ামীলীগের সহঃসভাপতি আশীষ বরণ বড়ুয়া প্রমূখ।

বক্তাগণ বলেন, সারাদেশে নির্বাচন পরবর্তীতে সংখ্যালঘুদের ওপর হামলা ও নির্যাতন কারীদের শাস্তির আওতায় আনতে সরকারের প্রতি আহ্বান জানান।

Print Friendly, PDF & Email
Facebook Comment

One Reply to “সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদে দীঘিনালায় মানববন্ধন”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন