সরকার সকল ধর্মের কল্যাণে কাজ করে যাচ্ছে : কৃষিবিদ কাজল তালুকদার

fec-image

রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার বলেছেন, বর্তমান অন্তবর্তী সরকার সকল ধর্মের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তাঘাট নির্মাণ করে সকল ধর্মের ঐতিহ্য রক্ষায় কাজ করছে সরকার। জেলা পরিষদের উন্নয়ন কার্যক্রমের ব্যাপারে বর্তমান সরকার অত্যন্ত আন্তরিক। তাই রাজস্থলীবাসীর আশঙ্কার কিছুই নেই। রাজস্থলীতে সকল ক্ষেত্রেই উন্নয়ন সাধিত হচ্ছে এবং আগামীতেও হবে। সম্প্রীতি অটুট রেখে তা আগামীতেও এই উন্নয়নের ধারা বজায় রাখার জন্য সবার প্রতি আহবান জানান চেয়ারম্যান।

এর আগে চেয়ারম্যান ঢাকার মাইলস্টোন কলেজে নিহত শিক্ষার্থী উক্যাছাইং মারমার পরিবারের সাথে দেখা করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। নিহত উক্যাছাইং মারমার সমাধি স্থলে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এবং জেলা পরিষদ সর্বদা তার পরিবারের সাথে থাকবে বলে প্রতিশ্রুতি দেন।

৪ আগষ্ট সোমবার সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের তিনি উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

এছাড়াও বিমাছড়া, কুইক্যাছড়ি ও বালু মুড়া এলাকার জনসাধারনের বিশ্রামের জন্য যাত্রী ছাউনির উপজেলা সদরে জেলা পরিষদের বিশ্রামাগার, ছাইংখং পাড়া বৌদ্ধ বিহার সংলগ্ন নিরাপদ পানি সরবরাহের জন্য সোলার প্যানেল সিস্টেম উদ্বোধন করেন চেয়ারম্যান কাজল তালুকদার। উদ্বোধনের আগে চেয়ারম্যান শফিপুর জুনিয়র মাদ্রাসা ও গাইন্দ্যা অনাথ আশ্রমের শিশু দের মাঝে খাদ্যশষ্য বিতরণ করেন।

এসময় চেয়ারম্যানের সাথে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য প্রতুল দেওয়ান, রাজস্থলী থানার ওসি ইকবাল বাহার চৌধুরী, ২নং গাইন্দ্যা ইউপি সাবেক চেয়ারম্যান মো. সোলেমান, বিএনপির সহসভাপতি চাথোয়াই মারমা, শাক্য মিত্র তঞ্চঙ্গ্যা, বিএনপির সহ সভাপতি ছগির আহম্মদ, জেলা বিএনপির সদস্য মিসাচিং মারমা, সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক এমদাদুল হক মিলন, যুবদলের সদস্য সচিব উজ্বল কান্তি তঞ্চঙ্গ্যা, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সিরাজুর ইসলাম, কৃষক দলের সভাপতি বিষু সাহা, গাইন্দ্যা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হ্লাচিং মং মারমা, উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক লাকি মারমা প্রমুখ।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: রাজস্থলী
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Notice: Trying to access array offset on value of type bool in /home/parbatta/public_html/wp-content/themes/artheme/ar_framework/functions_custom.php on line 255
আরও পড়ুন