সহিংসতা ছাড়াই দীঘিনালায় পালিত হলো ৬০ ঘন্টার হরতাল

দীঘিনালা প্রতিনিধি:

নির্দলীয় নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের অধীনে দশম জাতীয় সংসদ নির্বাচনের দাবীতে ১৮ দলীয় জোটের ডাকা ৬০ ঘন্টার হরতাল আজ শেষদিন পর্যন্ত খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় কোন ধরনের সহিংসতা ছাড়াই শেষ হলো।

তবে শেষ দিনে হরতালকে কেন্দ্র করে গত ২ দিনের তুলনায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের কর্মীদের রাজপথে উপস্থিতি ছিল তুলনামূলকভাবে কম। সরেজমিনে, উপজেলা ঘুরে কোথাও কোন বিশৃঙ্খলা বা কড়া পিকেটিং চোখে পড়েনি। তবে গত দুই দিনের মত দীঘিনালা থেকে কোন দূরপাল্লার বা অভ্যন্তরীন যানবাহন ছেড়ে যায়নি।

আগের মতই ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক ও সতর্ক উপস্থিতি। দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাহাদাত হোসেন টিটু জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি এই ৬০ ঘন্টার হরতালে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন