সাংবাদিক মোখলেছুর রহমানের মৃত্যুতে সমঅধিকার আন্দোলনের শোক

Untitled-1 copy

প্রেস বিজ্ঞপ্তি:
রাঙামাটি জেলার প্রবীণ সাংবাদিক ও স্থানীয় প্রচারবহুল পত্রিকা দৈনিক রাঙামাটির প্রতিষ্ঠাতা সম্পাদক এবং সাপ্তাহিক পার্বত্য কণ্ঠ পত্রিকার সম্পাদক মোখলেস উর রহমান ভূঁইয়ার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম সমঅধিকার আন্দোলন।

শনিবার সংবাদমাধ্যমকে পাঠানো এক যুক্ত বিবৃতিতে চট্টগ্রাম সমঅধিকার আন্দোলনের প্রতিষ্ঠাতা কেন্দ্রীয় মহাসচিব মনিরুজ্জামান মনির, শীর্ষ নেতা মোস্তাক আহমেদ চৌধুরী, মোঃ জাহাঙ্গীর কামাল, হাজী মোঃ ইউনুস, এম আনোয়ারুল্লাহ, সেলিম আহম্মদ চৌধুরী, আব্দুল কুদ্দুস চেয়ারম্যান এ শোক ও সমবেদনা জানান।

উল্লেখ্য, ঠাণ্ডাজনিত রোগে শ্বাস-প্রশ্বাস নিতে কষ্ট হওয়ায় রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তী করা হলে গত বুধবার দিবাগত রাত ১২.৪৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি—- রাজেউন)।

বৃহস্পতিবার দুপুর দেড়টায় মরহুমের প্রথম নামাজে জানাজা শহরের সদর হাসপাতাল এলাকায় তার বাস ভবনে এবং দুপুর আড়াইটায় প্রেস কাব চত্বরে দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।পরে বিকাল ৩টার দিকে তার মরদেহ দেশের বাড়ি চাঁদপুরে নিয়ে যাওয়া হয়।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। তিনি তার সহধর্মিণী ও চারজন ছেলে সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

পার্বত্য চট্টগ্রামে রাষ্ট্রদ্রোহী শান্তিবাহিনীর সন্ত্রাস দূর করে উপজাতি-বাঙালিদের মধ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য এবং দেশের অখণ্ডতা রক্ষার জন্য তিনি কাজ করে গেছেন। তিনি সমঅধিকার আন্দোলন ছাড়াও একাধিক সামাজিক ও জনসেবামূলক সংগঠনের সাথে জড়িত ছিলেন।

এছাড়া রাঙামাটি সদর উপজেলা চেয়ারম্যান নির্বাচনেও তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। পাহাড়ের বাঙালি এবং উপজাতিদের মধ্যে সমঅধিকার প্রতিষ্ঠা ছিল তাঁর জীবনের অন্যতম প্রধান লক্ষ্য।

Print Friendly, PDF & Email
Facebook Comment
আরও পড়ুন