সংসদ অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী

সারাবিশ্বের মানুষের কাছে গণতন্ত্রের অনুপ্রেরণা হিসেবে জীবিত থাকবেন খালেদা জিয়া

fec-image

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক আন্দোলনে অবিরাম সংগ্রামের মধ্য দিয়ে খালেদা জিয়ার নজিরবিহীন ত্যাগের বিনিময়ে দেশের মানুষের কাছে ‘দেশনেত্রী’ এবং ‘গণতন্ত্রের মা’ খেতাব পেয়েছেন। তিনি বলেন, আজকে তিনি আমাদের মধ্যে নেই কিন্তু দেশের প্রতিটি মানুষের অন্তরে আছেন। সারা বিশ্বের মানুষের কাছে গণতন্ত্রের অনুপ্রেরণা হিসেবে তিনি জীবিত থাকবেন। দেশের ইতিহাস যতদিন থাকবে, ততদিন এ দেশের মানুষ স্মরণ রাখবে বলেও মন্তব্য করেন তিনি।

বৃহস্পতিবার (১২ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে খালেদা জিয়ার শোকপ্রস্তাব নিয়ে আলোচনায় তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ১৯৯১ সালে খালেদা জিয়ার হাত ধরেই এ দেশে সংসদীয় গণতন্ত্রের পুনরায় যাত্রা শুরু হয়েছিল। তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি চালু হয়েছিল। এমনকি দেশে গণতন্ত্র এবং নারী শিক্ষার অগ্রগতি হয়েছিল অভূতপূর্ব। ২০০১ সালে তিনি যখন আবার প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন। আজকে আপনারা অনেকেই এই শোক প্রস্তাবে বলেছেন তিনবারের প্রধানমন্ত্রী। তিনি আসলে চারবার শপথ নিয়েছেন প্রধানমন্ত্রী হিসেবে।

খালেদা জিয়াকে অপরাজিতা উল্লেখ করে তিনি আরও বলেন, বাংলাদেশের রাজনীতিতে এরকম আর কোনো নজির নেই। উপমহাদেশে আছে কিনা জানি না। যতবারই, যত আসনেই তিনি নির্বাচন করেছেন, ততবারই, তত আসনেই তিনি নির্বাচিত হয়েছেন। তিনি আপসহীন দেশনেত্রী।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: বিএনপি, সংসদ অধিবেশন, সালাহউদ্দিন আহমদ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন