সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিজয় মিছিল

রাঙামাটির কাপ্তাইয়ে বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটে (বিএসপিআই) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ আগস্ট) সকাল ১১টায় থেকে ১২টা পর্যন্ত বিএসপিআই ক্যাম্পাস থেকে শুরু হয়ে বিজয় মিছিলটি লগগেইট, নতুনবাজার হয়ে আপস্ট্রিম জেটিঘাট পর্যন্ত প্রদক্ষিণ করে বিএসপিআই ক্যাম্পাসে এসে শেষ হয়।
এসময় ছাত্র সমন্বয়ক মো. মুজাহিদ ও মো. জাহিদুল ইসলাম তামিমের নেতৃত্বে বিজয় মিছিলে অনুষ্ঠিত হয়।
এর আগে কাপ্তাই সেনাজোনের (৫৬ ইবি) অধিনায়ক লে. কর্নেল মো. নূর উল্লাহ জুয়েল, পিএসসি বিএসপিআই চত্বরে এসে ছাত্রদের উদ্দেশ্যে শান্তিপূর্ণভাবে মিছিল করাসহ বিভিন্ন দিক নির্দেশনা এবং শিক্ষার্থীদের ছয় দফা দাবি বাস্তবায়নে আশ্বাস প্রদান করেন।
মিছিল চলাকালে ৫৬ ইবি ইউনিটের নেতৃত্বে একটি টহল দল নিরাপত্তার দায়িত্বে এবং প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল মতিন হাওলাদারসহ শিক্ষকবৃন্দ মিছিলের সাথে অংশ নেন।
মিছিল শেষে প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোহাম্মাদ আবদুল মতিন হাওলাদার শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। এসময় তিনি শান্তিপূর্ণভাবে মিছিল করার জন্য শিক্ষার্থীদের ও মিছিল চলাকালে নিরাপত্তা দেয়ার জন্য সেনাবাহিনীকে ধন্যবাদ জানান। এছাড়াও শিক্ষার্থীদের শান্ত থেকে শ্রেণিকক্ষে ফেরার আহ্বান জানান।
পরে কোটাবিরোধী আন্দোলনে নিহত শহীদদের আত্মার শান্তি কামনাসহ ১ মিনিট নিরবতা পালন করা হয়।
















