উখিয়া রাজাপালং ইউনিয়ন পরিষদ উপনির্বাচন

হাইকোর্টের আদেশে প্রতীক পেলেন হুমায়ূন কবির চৌধুরী

fec-image

হাইকোর্টের আদেশে প্রার্থীতা ফিরে পাওয়ার পর আনারস প্রতীক বরাদ্দ পেলেন উখিয়ার রাজাপালং ইউনিয়ন পরিষদ উপ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী হুমায়ূন কবির চৌধুরী।

শুক্রবার (১২ জুলাই) দুপুরে হাইকোর্টের আদেশপত্র দেওয়া পর হুমায়ূনের প্রতিনিধিদের কাছে আনারস প্রতীক বরাদ্দ দেন উখিয়া উপজেলা নির্বাচন অফিস।

উপজেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ মিজানুর রহমান বলেন, হুমায়ুন কবির চৌধুরীর হাইকোর্টের রায়ের কপি জমা দেওয়ার পর নির্বাচন কমিশনে ভেরিফাই করে প্রতীক বরাদ্দ দেওয়া হয়ছে।

এদিকে আনারস প্রতীক পেয়েই নির্বাচনি প্রচারে নেমেছেন হুমায়ূন কবির চৌধুরীর সমর্থকরা।

বৃহস্পতিবার (১১ জুলাই) সকালে হাইকোর্টে রিট আবেদনের প্রেক্ষিতে প্রার্থীতা ফিরে পান চেয়ারম্যান প্রার্থী হুমায়ূন কবির চৌধুরী।

এর আগে প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাদমান জামী চৌধুরী অভিযোগ তুলেন হুমায়ুন সরকারি চাকরিতে কর্মরত।

তার করা আপিল আমলে নিয়ে মঙ্গলবার (৯ জুলাই) দীর্ঘ শুনানি অনুষ্ঠিত হয় কক্সবাজার জেলা নির্বাচন কার্যালয়ে , যেখানে পূর্বের বৈধতার সিদ্ধান্ত পরিবর্তন করে জেলা নির্বাচন কর্মকর্তা হুমায়ুনের প্রার্থীতা বাতিল করেন।

হুমায়ুনের আইনজীবী জানান, যথাযথ নিয়ম অনুসরণ করে তার মক্কেল সরকারি চাকরি থেকে অব্যাহতি নিয়েছেন।

গেল ২৯ মে ষষ্ঠ উখিয়া উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হতে রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ান জাহাঙ্গীর কবির চৌধুরী। এর পরেই চেয়ারম্যান পদটি শূন্য হয়ে পড়লে গত ২৭ জুন সেখানে উপনির্বাচনের জন্য তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, রাজাপালং ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৪২৫৯৮ জন। এর মধ্যে ২২১৮৭ জন পুরুষ ও ২০৪১১ জন মহিলা ভোটার। ১৫ কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) দ্বারা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২৭ জুলাই।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন