১৬ বছর বয়সেই মিলবে জাতীয় পরিচয়পত্র

fec-image

দেশের ১৬ ও ১৭ বছর বয়সী নাগরিকদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধনের আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

রবিবার (২২ ফেব্রুয়ারি) ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ থেকে জারি করা এক পরিপত্রের মাধ্যমে এই তথ্য জানানো হয়।

পরিপত্রে বলা হয়, জাতীয় পরিচয় নিবন্ধন আইন, ২০১০ (২০১৩ সালে সংশোধিত)-এর ৫ ধারা অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে এখন থেকে আবেদনের সময় যাদের বয়স ১৬ বা ১৭ বছর পূর্ণ হয়েছে, তারাই এনআইডির জন্য আবেদন করতে পারবেন।

জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (নিবন্ধন ও প্রবাসী) খান আবি শাহানুর খানের সই করা এক আদেশে বিষয়টি সংশ্লিষ্ট সব আঞ্চলিক, জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাদের জানানো হয়েছে। অবিলম্বে এই নির্দেশনা কার্যকর করার নির্দেশ দিয়েছে ইসি।

এদিকে নির্বাচন কমিশন সূত্র জানায়, এর আগে শুধু ১৮ বছর পূর্ণ হলেই কেউ এনআইডির জন্য আবেদন করতে পারতেন। নতুন এই সিদ্ধান্ত কার্যকর হলে লক্ষাধিক কিশোর-কিশোরী জাতীয় পরিচয়পত্রের আওতায় আসবে, যা তাদের বিভিন্ন সেবা গ্রহণে সুবিধা দেবে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ইসি, জাতীয় পরিচয় পত্র
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন