২৩ আগস্ট ঢাকা আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী


আগামী ২৩ আগস্ট ঢাকা সফরে আসছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। দুই দেশের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্কের দ্রুত অগ্রগতি ও উষ্ণতার প্রেক্ষাপটে তাঁর এ সফর অনুষ্ঠিত হচ্ছে।
এর আগে গত বছরের এপ্রিলে ইসহাক দার ঢাকা সফরের পরিকল্পনা করেছিলেন। তবে ওই সময় ভারতের সঙ্গে উত্তেজনাকর পরিস্থিতির কারণে তাঁর ওই সফর স্থগিত হয়ে যায়।
পাকিস্তানি সংবাদমাধ্যম ডনকে ইসহাক বলেন, বাংলাদেশের সঙ্গে পারস্পরিক সমন্বয় আরও জোরদারের উপায় নিয়ে আলোচনা করতে তিনি ঢাকা সফর করবেন। সফরকালে তিনি বাংলাদেশের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করবেন। এ ছাড়া তাঁর আরও কিছু কর্মসূচি রয়েছে বলে জানানো হয়েছে।
ঘটনাপ্রবাহ: পররাষ্ট্রমন্ত্রী
Facebook Comment

















