Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

৩১ মার্চ লক্ষীছড়ির তিন ইউনিয়নে নির্বাচন

ইউনিয়ন পরিষদ নির্বাচন

সিনিয়র রিপোর্টার :

দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে পার্বত্য খাগড়াছড়ির লক্ষীছড়ি উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদের ভোট গ্রহণের মধ্য দিয়ে স্থানীয় সরকার নির্বাচনের পাইপ লাইনে যুক্ত হতে যাচ্ছে পার্বত্য খাগড়াছড়ি। ইউনিয়ন পরিষদগুলো হচ্ছে লক্ষীছড়ি উপজেলাধীন দুল্যাতলী, লক্ষীছড়ি ও বর্মাছড়ি।

ইউনিয়ন পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে ৩১ মার্চ দেশের ৭‘শ ১০টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, সারাদেশে ইউনিয়ন পরিষদের ভোট গ্রহণ শুরু হচ্ছে আগামী ২২ মার্চ। সারাদেশে মোট ছয় ধাপে ৪ হাজার ২শত ৭৯ ইউনিয়ন পরিষদের নির্বাচন সম্পন্ন করবে কমিশন। নির্বাচনের জন্য ঘোষিত রোডম্যাপ অনুযায়ী প্রথম ধাপে দেশের ৭‘শ ৫২ ইউনিয়ন পরিষদের ভোট গ্রহণ হবে ২২ মার্চ।

ইসি প্রদত্ত তথ্য অনুযায়ী পুর্ববর্তী নির্বাচনের তারিখ থেকে শুরু করে আগামী ১ জুন পাঁচ বছর পুর্ণ হচ্ছে। মেয়াদ উত্তীর্ণ হওয়ার ১৮০দিন পুর্বে নির্বাচন অনুষ্ঠানের বিধান থাকায় ৪ ডিসেম্বর থেকেই এ দিন গণনা শুরু করার কথা।

দলীয় প্রতীকে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনকে ঘিরে লক্ষীছড়িতে প্রার্থীদের তৎপরতা বেড়ে গেছে কয়েকগুণ। দলীয় প্রতীকে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে এবারের নির্বাচনটি অতীতের চেয়ে অনেক বেশী গুরুত্বপুর্ণ হয়ে উঠেছে। রাজনৈতিক দলগুলো এ নির্বাচনকে অনেকটা প্রেস্টিজ ইস্যু হিসেবেই দেখছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন