কাপ্তাইয়ে ৪ হাজার প্যাকেট অরিস সিগারেটসহ নোহা গাড়ি আটক


কাপ্তাইয়ে ৪১ বিজিবির ব্যাটালিয়নের অভিযানে কাপ্তাই সড়ক দিয়ে পাচারকালে ৪ হাজার প্যাকেট অরিস সিগারেটসহ নোহা গাড়ি আটক করা হয়েছে।
রবিবার (২৭ জুলাই) বিকেল ২টা ৩০ মিনিটে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি)-এর অধিনায়ক লেঃ কর্নেল কাওসার মেহেদী, সিগন্যালস্-এর নেতৃত্বে ওয়াগ্গাছড়া ব্যাটালিয়ন সদর এর ১ নং জিপি গেইট সংলগ্ন চেকপোষ্টে একটি এক্স নোহা মাইক্রোবাস তল্লাশি করে ৪ হাজার প্যাকেট ভারতীয় অরিস সিগারেট আটক করা হয়।
আটককৃত অবৈধ ভারতীয় সিগারেট ও এক্স নোহা গাড়ীর সিজার মূল্য আনুমানিক ২৮ লাখ টাকা বলে জানান।
বর্তমানে আটককৃত ভারতীয় সিগারেট ও এক্স নোহা গাড়ীটি কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) কর্তৃক কাস্টমস অফিসে হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজিবি সূত্রে জানা যায়। উল্লেখ্য, একটি সিন্ডিকেটের বিরুদ্ধে পাহাড় ও নদীপথে বিভিন্নভাবে সিগারেট পাচার করার অভিযোগ পাওয়া যাচ্ছে।

















