আবারও উত্তপ্ত খাগড়াছড়ির রাজপথ : পিকেটিং ছাড়াই পালিত হলো ২য় দিনের অবরোধ

DSCF4394

মো: আবুল কাসেম, খাগড়াছড়ি থেকে :

১০ম জাতীয় সংসদ নির্বাচনে লক্ষে নির্বাচনী তফসীল ঘোষণা ও ঘোষিত তফসীল প্রত্যাহারের দাবীতে ১৮দলীয় জোটের ডাকা টানা ৪৮ ঘন্টার সড়ক ও নৌ-পথ অবরোধ কর্মসূচীর ২য় দিন খাগড়াছড়িতে পালিত হয়েছে কোন প্রকার পিকেটিং বিহীন। পিকেটিং বিহীন হলেও সড়ক ও নৌ পথ অবরোধ কর্মসূচীর ২য় দিনের বিকাল খাগড়াছড়ির রাজপথ আবারও উত্তপ্ত হয়ে পড়েছে।

আজ বুধবার বিকালে খাগড়াছড়ি জেলা বিএনপি’র বিভিন্ন এলাকা ও পাড়া মহল্লা থেকে খন্ড খন্ড মিছিল সংযুক্ত হয়ে বড় আকারে শো-ডাউনে চোখে পড়ে এ উত্তপ্ততা। তাছাড়া মিছিল শেষে আগামীকাল সড়ক অবরোধ পালনে নেতাকর্মীদের উদ্দেশ্যে দেয়া ভাষণ ও রাজপথ দখলে রেখে দুর্বার আন্দোলনের জন্য পুলিশের নিরপেক্ষ ভূমিকা পালনের হুঁশিয়ারীতেও উত্তপ্ত হয়ে পড়েছে খাগড়াছড়ি রাজপথ।

সড়ক অবরোধ চলাকালে রীতিমত দুর পাল্লার যানবাহন চলাচল বন্ধ থাকলে খাগড়াছড়ি পৌর শহরে দিনভর যাত্রীবাহি মোটর চালিত অটোরিকশা চলতে দেখা গেছে। অটোরিকশার পাশাপাশি শহরে সকল প্রকার মোটর সাইকেল চলেছে। অবরোধ চলাকালীন সময়ে সকাল ৯টায় ভাঙ্গাব্রীজ এলাকা হতে জেলা স্বেচ্ছাসেবকদলের নেতাকর্মীসহ অন্যান্য দলের নেতৃবৃন্দ বিক্ষোভ মিছিল করে।

দলীয় কার্যালয়ে বিভিন্ন দলের নেতাকর্মীর উপস্থিতি থাকলেও জেলা সদরের কোন স্থানে পিকেটিং দেখা যায়নি। দলীয় নেতাকর্মীদের রাজপথে উপস্থিত কম থাকায় গুরুত্বপূর্ণ স্থানে টহলরত পুলিশদের অলস সময় কাটাতে দেখা গেছে। জেলা সদরে কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

জেলা স্বেচ্ছাসেবকদলের এস. এম তাহের জানান, জেলাবাসী স্বত:স্ফূর্ত ভাবে সড়ক অবরোধ কর্মসূচি পালন করছে।

এদিকে, বিকাল ৩টায় জেলা বিএনপি’র সিনি: সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা নেতৃত্বে জেলা শহরে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি মহাজন পাড়া হতে শুরু হয়ে দলীয় অফিসে পৌছলে জেলা বিএনপি নেতা ম্রাসাথোয়াই মারমার নেতৃত্বে ও মৎস্যজীবিদলের জয়নালের নেতৃত্বে আরও ২টি মিছিল যোগ হয়। সারাদিন নেতাকর্মীদের উপস্থিতি পরিলক্ষিত না হলেও বিকালে আবারও বড় ধরনের শো-ডাউন করে জেলা বিএনপি মিছিলের মাধ্যমে। জেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, তাঁতীদল, বাস্তহারাদল, মৎস্যজীবিদল, বাস্তবাহারা দল ও শ্রমিকদল মিছিলে যোগদান করে। দলীয় কার্যালয় হতে মিছিলটি শাপলা চত্বর পৌছলে পুলিশী বাঁধায় পড়ে।  মিছিলটি শাপলা চত্বর প্রদক্ষিণ ঘুরে ভাঙ্গাব্রীজ হয়ে একই স্থানে এসে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়।

জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা সমাবেশে বলেন, খাগড়াছড়ি জেলা বিএনপি শান্তিতে বিশ্বাসী। খাগড়াছড়িবাসী এক তরফা নির্বাচনী তফসীল প্রত্যাহারের দাবীতে ১৮ দলের সড়ক অবরোধ কর্মসূচি পালন করছে স্বত:স্ফূর্ত ভাবে। তাছাড়া বিএনপি একাধিক নেতাকর্মীর বিরুদ্ধে এখানকার আওয়ামীলীগ মামলা দিয়ে পুলিশী হয়রানি অব্যাহত রেখেছে। হামলা মামলা থাকার পরও দলীয় অফিসের সম্মুখে পুলিশ অনবরত বসিয়ে রেখে বিএনপি’র নেতাকর্মীদের অবরুদ্ধ করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। তারপরও নেতাকর্মীরা ঘরে বসে নেই।

তিনি পুলিশ বাহিনীর উদ্দেশ্যে বলেন, আপনারাও দেশের জনগণ। এ হাসিনার কথায় আপনারা আইনের অপব্যবহার করবেন না। জনগণের কষ্টে অর্জিত টাকা দিয়েই পুলিশ সহ সকল কর্মকর্তা-কর্মচারীর বেতন দেয়া হয়। তাই তিনি পুলিশ বাহিনীকে জনগণের সেবক হিসেবে নিরপেক্ষ ভূমিকা রাখার আহবান জানান। অন্যথায় জেলা বিএনপি কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হবে তিনি হুঁশিয়ারী উচ্চারণ করেন। জেলা বিএনপি’র বিক্ষোভ সমাবেশে প্রদত্ত বক্তব্য আগামীকাল সড়ক অবরোধ কর্মসূচি কি ধরনের পরিবেশ রূপ নেয় তা নিয়ে জেলা সদরে ব্যাপক জল্পনা কল্পনার সৃষ্টি হয়েছে। ইতোমধ্যে বিভিন্ন স্থানে একে-অপরের সাথে আলোচনা সমালোচনা করছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন