Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দিন: আশেক উল্লাহ

কুতুবদিয়া প্রতিনিধি:

দ্বীপের চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারো নৌকায় ভোট দিতে হবে। কুতুবদিয়াকে অর্থনৈতিক সমৃদ্ধ এলাকা হিসেবে গড়ে তুলতে বর্তমান আ‘লীগ সরকার মনোনীত প্রাথীকে বেছে নিতে হবে।

শনিবার (৬ অক্টোবর) বিকালে কুতুবদিয়া উপজেলা প্রশাসন আয়োজিত ৩দিন ব্যাপি উন্নয়ন মেলার সমাপনী দিবসে মহেশখালী-কুতুবদিয়ার সংসদ সদস্য আলহাজ আশেক উল্লাহ রফিক প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

উপজেলা নির্বাহি অফিসার মনোয়ারা বেগমের সভাপতিত্বে বড়ঘোপ সিটিজেন পার্ক মাঠে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন থানার ওসি মোহাম্মদ দিদারুল ফেরদাউস, উপজেলা আ‘লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবর, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ইউপি চেয়ারম্যান নুরুচছাফা, জেলা পরিষদ সদস্য মোশাররফা জান্নাত, মহেশখালীর কুতুবজুম ইউপি চেয়ারম্যান মোশাররফ হোছাইন, ধলঘাটা ইউপি চেয়ারম্যান কামরুল হাসান, জেলা আ‘লীগ সদস্য শফিউল আলম কুতুবী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা মেহেরুননেছা প্রমূখ।

পরে উন্নয়ন মেলায় অংশগ্রহণকারী স্টলগুলোর মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়। এতে প্রথম স্থান অর্জন করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, ২য় স্থান উপজেলা প্রকল্প কার্যালয় ও ৩য় হয় উপজেলা এলজিইডি কার্যালয়। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সহকারি শিক্ষক মাকসুদ আলম।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন