থানচিতে খালে ডুবে পর্যটক নিখোঁজ

থানচি প্রতিনিধি:
বান্দরবানের থানচিতে ঙাফাখুঁম যাওয়ার পথে রেমাক্রী খালে ডুবে ১ পর্যটক নিখোঁজ হয়েছে ।
নিখোঁজ ব্যক্তির নাম আরিফুল হাসান (২৬)। সে ঢাকার মিরপুর এলাকার বাসিন্দা।
বুধবার(১৭ অক্টোবর) সকালে রেমাক্রী বাজার থেকে ৬ পর্যটক ঙাফাঁখুম পর্যটন স্থানে ভ্রমনের লক্ষ্যে রেমাক্রী খালের উপর দিয়ে পাঁয়ে হেঁটে যাচ্ছিল। ঔ সময় সাইগংওয়া ইয়ান নামস্থানে রেমাক্রী খাল পারাপার হওয়ার সময়ের পা পিছলে এক পর্যটক খালে ডুবে নিখোঁজ হন।
খবর পেয়ে থানচি থানা এ এস আই আকবর হোসেনের নেতৃত্বে ৫ পুলিশ সদস্য ও তিন্দু ইউপি চেয়ারম্যান মংপ্রু অং মারমার সহযোগীতায় বিজিবি সদস্যসহ ডুবে যাওয়ার স্থানে উদ্ধারের তৎপরতা চালাচ্ছে বলে জানা গেছে ।
ইউপি চেয়ারম্যান মংপ্রু অং মারমা বলেন, পর্যটক গাইড লালপিয়াম বম মঙ্গলবার থানচি উপজেলা সদর থেকে ৬ পর্যটককে প্রশাসনের অনুমোদন নিয়ে রেমাক্রী বাজার পর্যন্ত নিয়ে আসেন । ঔ দিন সন্ধ্যা হলে তারা রেমাক্রী বাজারে রাত্রি যাপন করছিল ।
তবে থানা অফিসার ইনচার্জ মো. আবদুস সাত্তার ভূঁঞা জানান, যোগাযোগ ব্যবস্থা অপর্যাপ্ততার কারনে পর্যটকদের ঙাফাঁখুম, আমিয়াখুম, সাত ভাই খুমসহ দুর্গম পর্যটন এলাকা (স্পট) ভ্রমনের অনুমতি দেয়া হয় না । গতকাল ঔ ৬ পর্যটকদের রেমাক্রী বাজার পর্যন্ত অনুমতি দেয়া হয়েছিল ।
থানচি থানা পর্যটকদের নামের তালিকা থেকে পাওয়া যায়, ১। আবুল হাসনাত মো. রেজা (২৬) পিতা আবদুর গফুর (চাকুরী) মহাখালি ঢাকা, ২। নিশাত পারবেজ আরিন (২০) পিতা মাসুম সরদার (ছাত্র) ৩। আরিফুল হাসান(২৬) পিতা হেদায়েত উল্লাহ(চাকুরী) মিরপুর ঢাকা, ৪। মো. শামছুল করিম (২৮)পিতা মো. ওবায়েদ (চাকুরী) বাড্ডা, সুবাস্তু ঢাকা, ৫। মো. আশফাক রকিব হাসান (২৮) পিতা মো. আবদুল মান্নান (চাকুরী) খিলগাও ঢাকা, ৬। ফাহাদ বিন তৌহিদ (২৬) পিতা তৌহিদুল ইসলাম (চাকুরী) বাসাবো ঢাকা ।
উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল হক মৃদুল সাংবাদিকদের জানান, দুর্গমতা ও মোবাইল নেটওয়ার্ক না থাকায় যোগাযোগে বিলম্ভিত হচ্ছে। তবে নিখোজ ব্যক্তিকে উদ্ধারের জন্য সর্বাতক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি । এই রিপোর্ট লিখার আগ পর্যন্ত নিখোঁজ ব্যক্তিকে উদ্ধার করা সম্ভব হয়নি।

















