বান্দরবানে সংসদ নির্বাচনের প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা

images16

স্টাফ রির্পোটার :

দশম সংসদ নির্বাচনকে ঘিরে সরগরম পাহাড়ী জেলা বান্দরবান। নির্বাচনী জোয়ারে ভাসছে জেলার সাত উপজেলার ৩১ টি ইউনিয়ন। আওয়ামীলীগ দলীয় প্রার্থীর পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীরা ব্যস্ত সময় কাটাচ্ছে।  

বুধবার সকাল থেকে আওয়ামীলীগের নৌকা প্রতীক নিয়ে বীর বাহাদুর সদর উপজেলার টংকাতবী ইউনিয়নে গণসংযোগ ও পথসভা করেছেন। এছাড়া সুয়ালক ইউনিয়নে মাঝের পাড়া, লামার পাড়া, সুয়ালক বাজার, ভাগ্যকুল ও কদুখোলা এলাকায় গণসংযোগ ও পথসভা করেছেন। সদর ইউনিয়নের রেইচা বাজারে গণসংযোগ ও পথ সভা করেছেন।

আওয়ামীলীগের বিদ্রোহী প্রসন্ন কান্তি তঞ্চগ্যা স্বতন্ত্র প্রার্থী টেবিল ঘড়ি প্রতীক নিয়ে নাইক্ষংছড়ি, লামা উপজেলার ছিউরতরী ও আজিজ নগর এলাকায় গণসংযোগ ও পথসভা করেছেন।

স্বতন্ত্রপ্রার্থী কামরুজ্জামান টিয়া প্রতীক নিয়ে জেলা সদরের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পোস্টার লাগানো পরিদর্শণ করতে দেখো গেছে।

পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক দল ইউপিডিএফের সমর্থিত প্রার্থী ছোটন কান্তি তঞ্চগ্যা শহরের বালাঘাটা, কালাঘাটাসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথ সভা করতে দেখা গেছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন