রামগড়ে দিনব্যাপি নির্বাচনী ট্রেনিং অনুষ্ঠিত

Picture2

উপজেলা প্রতিনিধি, রামগড় :

খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলায় নির্বাচনী ট্রেনিং অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকাল ১১টায় উপজেলা টাউন হলে এ নির্বাচনী ট্রেনিং অনুষ্ঠিত হয়। এ সময় সুপারভাইজার হিসেবে দায়িত্ব পালন করেন সহকারী রিটার্নিং অফিসার ও রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম।

প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন জেলা নির্বাচন অফিসার মোঃ নুরুল আলম, পানছড়ি উপজেলা নির্বাচন অফিসার মোঃ বেদারুল ইসলাম, মাটিরাঙ্গা উপজেলা নির্বাচন অফিসার অজয় চক্রবতী।

রামগড় উপজেলা নির্বাচন অফিসার মোঃ জসিম উদ্দিন জানান, নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী দায়িত্ব পালনে প্রশিক্ষণমূলক ট্রেনিং অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে প্রিজাইডিং অফিসারের দায়িত্বে ২২ জন, সহ প্রিজাইডিং ১৩১ জন এবং পোলিং এজেন্ট হিসাবে ২১৮ জনকে প্রশিক্ষণ দেয়া হয়েছে।

ট্রেনিংয়ে উপজেলার প্রশাসনিক কর্মকর্তা, বিভিন্ন মাধ্যমিক, নিম্ন মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষিকারা অংশ গ্রহণ করেছেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন