কাপ্তাই বিএনপির দু’ শতাধিক নেতা-কর্মী আ’লীগে যোগদান

কাপ্তাই প্রতিনিধি:
কাপ্তাইয়ে দু’শতাধিক বিএনপি নেতাকর্মী আ’লীগে যোগদান করেছে। চিংমরম ইউনিয়নের ইউপি সদস্য ও বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাকের নেতৃত্বে বিএনপির দু’শতাধিক নেতা-কর্মী আওয়ামী লীগে যোগদান করে।
রাঙ্গামাটির ২৯৯ আসনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রার্থী দীপংকর তালুকাদার রোববার (২৩ ডিসেম্বর) কাপ্তাইয়ের বিভিন্নস্থানে গণসংযোগ,পথসভা করার সময় বিএনপি নেতাকর্মীরা আ’লীগে যোগদান করে।
পথসভায় দীপংকর তালুকাদার বলেন, আর একবার আওয়ামী লীগকে নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করুন।আওয়ামী লীগ পার্বত্য অঞ্চলের উন্নয়ন করেছে আর অন্যরা সন্ত্রাস চালিয়েছে। এদেরকে এবার ভোটের মাধ্যমে বয়কট করতে হবে। তিনি কাপ্তাইয়ের চিৎমরম,শিল্প এলাকা, প্রজেক্ট,নতুন বাজার,জেটিঘাট ,শীলছড়ি,কেপিএম, ওয়াগ্গাছড়া বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারণা করেন।
এসময় সদ্য আ’লীগে যোগদান নেতা আব্দুর রাজ্জাক মেম্বার বলেন, বিএনপি একটি কোমর ভাঙ্গা দল, এদের দিয়ে দলের কোনো উন্নয়ন হবে না তাই যোগদান করেছি বলে উল্লেখ করেন তিনি।
দীপংকরের গণসংযোগে রাঙ্গামাটি জেলার সাংগঠনিক সম্পাদক মফিজুল হক, উপজেলা আ’লীগ সভাপতি অংসুইছাইন চৌধুরী,সম্পাদক থোয়াইচিং মং মারমাসহ জেলা,উপজেলা আ’লীগ, ছাত্রলীগ, যুবলীগ-সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পথ সভার সার্বিক সঞ্চালনা করেন, কাপ্তাই ইউনিয়ন আ’লীগ সাধারণ সম্পাদক মহি উদ্দিন পাটোয়ারী বাদল।

















