Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

কাপ্তাই হ্রদে অর্ধগলিত যুবকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, রাঙামাটি:

রাঙামাটির কাপ্তাই হ্রদ থেকে অর্ধগলিত এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৪ফেব্রুয়ারি) বিকেলে রাঙামাটি সদরের বালুখালী ইউনিয়নে মধ্যমপাড়া হ্রদ এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে- বালুখালী ইউনিয়নের মধ্যম পাড়া এলাকায় কাপ্তাই হ্রদে একটি মরদেহ ভাসছে এমন সংবাদ স্থানীয়রা পুলিশকে দিলে ঘটনাস্থল থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে রাঙামাটি সদর হাসপাতালে প্রেরণ করেছে।

রাঙামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক রনি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান- এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা (ইউডি) দায়ের করা হবে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন