Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

আলীকদমে নদীতে ডুবে ১ জনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, বান্দরবান:

বান্দরবানের আলীকদমে নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে মোহাম্মদ ফারুখ (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ফারুখ লামা উপজেলার রুপসী পাড়া ইউনিয়নের দরদরি মাস্টার পাড়ার মো. আব্দুল মান্নান এর ছেলে।

বুধবার দুপুরে আলীকদম উপজেলা চৈক্ষ্য মহলা পাড়া এলাকায় এঘটনা ঘটে। মৃত মোহাম্মদ ফারুখ এবিএম (ব্রীক ফিল্ড) এর একজন শ্রমিক। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আলীকদম থানার অফিসার্স ইনচার্জ রফিক উল্লাহ।

তিনি বলেন, ফারুখ মাতামুহুরী নদীতে গোসল করতে যায়। সেখানে পানিতে ডুবে ফারুখের মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শী তার সহকর্মীরা জানান, ফারুখ প্রতিদিনের মত কাজ শেষে আমাদের সাথে নদীতে গোসল করতে যায়। আমরা সবাই গোসল করছিলাম। কিন্তু হঠাৎ করেই ফারুখ পানিতে ডুবে যায়। প্রায় বিশ মিনিট খোঁজাখুঁজি করার পর তাকে পাওয়া যায়। আমরা তাকে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন