Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58
“জাহিদুল হক রণি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত ব্যক্তিকে ১৯ এপ্রিল রাঙামাটি জেলা দায়রা জজ আদালতে হাজির করে রিমান্ড শুনানির আবেদন”
রাঙামাটি জেলা

রাঙামাটিতে বাঙালি কালেক্টর আটক

পুলিশ ও যৌথবাহিনী সূত্রে জানানো হয়- কাঠ ব্যবসায়ী নান্নু মিয়া কাঠ ব্যবসার আঁড়ালে দীর্ঘদিন ধরে পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সংগঠন ইউপিডিএফ প্রসীত গ্রফের হয়ে রাঙামাটিতে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায় করে আসছে। গোয়েন্দা বিভাগও তার এমন কর্মকাণ্ডের উপর নজরদারী রেখেছিলো বেশ কয়েকদিন ধরে।

রাঙামাটিতে যৌথবাহিনী অভিযান চালিয়ে মো. নান্নু মিয়া (৫০) নামের ইউপিডিএফ’র এক সহযোগী কালেক্টরকে আটক করেছে। সম্প্রতি রাঙামাটি শহরের ফরেস্ট রোড এলাকা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ ও যৌথবাহিনী সূত্রে জানানো হয়- কাঠ ব্যবসায়ী নান্নু মিয়া কাঠ ব্যবসার আঁড়ালে দীর্ঘদিন ধরে পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সংগঠন ইউপিডিএফ প্রসীত গ্রফের হয়ে রাঙামাটিতে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায় করে আসছে। গোয়েন্দা বিভাগও তার এমন কর্মকাণ্ডের উপর নজরদারী রেখেছিলো বেশ কয়েকদিন ধরে।

অবশেষে এ চাঁদাবাজকে আটক করতে গোয়েন্দা বিভাগও ফাঁদ পাতে। গত বৃহস্পতিবার ( ১৮এপ্রিল) জেলা শহরের ফরেস্ট রোড এলাকায় যৌথবাহিনী গোপন অভিযানের জালে নান্নু মিয়া হয়। এসময় তার কাছ থেকে নগদ ৬ লাখ ১৬ হাজার ৮৫০ টাকা, দু’টি মোটরসাইকেল, ৩টি মোবাইল এবং চাঁদা আদায়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাগজপত্র উদ্ধার করা হয়। আটক ব্যক্তি নান্নু প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজেকে ইউপিডিএফ মূল দল এবং পিসিজেএসএস মূল দলের হয়ে চাঁদাবাজি করছেন বলে যৌথবাহিনীর কাছে শিকার করেছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে ওইদিন রাতে রাঙামাটি কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে বলে যৌথবাহিনী বিষয়টি নিশ্চিত করেছেন।

রাঙামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক রণি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত ব্যক্তিকে ১৯ এপ্রিল রাঙামাটি জেলা দায়রা জজ আদালতে হাজির করে রিমান্ড শুনানির আবেদন করা হয়। বিজ্ঞ আদালত শুনানী শেষে আগামী শুনানীর দিন ধার্য না করা পর্যন্ত আটককৃত ব্যক্তিকে থানা হাজতে রাখার নির্দেশ প্রদান করেছেন বলে পুলিশের এ কর্মকর্তা যোগ করেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন