জেলায় শ্রেষ্ঠ অফিসার সম্মাননা পেলেন চকরিয়ার এসআই কামরুল


বাংলাদেশ পুলিশ কক্সবাজার পুলিশ প্রশাসন কর্তৃক আয়োজিত মাসিক অপরাধ দমন পর্যালোচনা সভায় প্রথম বারের মতো শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিল ও অপরাধ দমন অফিসারের সম্মাননা পেয়েছেন চকরিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো.কামরুল হাসান।
কক্সবাজার জেলা পুলিশ লাইন্সের ড্রিল শেড মিলনায়তনে বৃহস্পতিবার দুপুরে মাসিক অপরাধ পর্যালোচনা এ সভা অনুষ্ঠিত হয়।
মাসিক অপরাধ দমনের সভায় অনুষ্ঠানের প্রধান অতিথি কক্সবাজার পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন বিপিএম চকরিয়া থানার এসআই কামরুল হাসানের হাতে বেষ্ট ওয়ারেন্ট তামিল অফিসার হিসেবে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেন।
উক্ত সভায় থানা পর্যায়ে সেপ্টেম্বর মাসে ভাল কাজে কৃতিত্বের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ সার্কেল, শ্রেষ্ঠ থানা, শ্রেষ্ঠ অস্ত্র উদ্ধারকারী, শ্রেষ্ঠ মাদক উদ্বারকারী ও শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী, মাদক ব্যবসায়ী গ্রেফতার ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ বিভিন্ন ক্যাটাগরীতে পুলিশ সদস্যকে এ সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।
জেলা পুলিশের মাসিক অপরাধ দমন অনুষ্ঠানের সভায় এ সময় উপস্থিত ছিলেন কক্সবাজার অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), সিনিয়র সহকারী পুলিশ সুপার কাজী মো. মতিউল ইসলাম (চকরিয়া সার্কেল), সহকারি পুলিশ সুপার (উখিয়া সার্কেল), সহকারি পুলিশ সুপার (মহেশখালী সার্কেল), সহকারি পুলিশ সুপার (ডিএসবি), সহকারি পুলিশ সুপার (ট্রাফিক বিভাগ), জেলার আওতাধীন সকল থানার অফিসার ইনচার্জসহ পুলিশ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রথম বারের মতো জেলা পুলিশের শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী হিসেবে সম্মাননা প্রাপ্তিতে এক বিশেষ সাক্ষাৎকারে চকরিয়া থানার উপপরিদর্শক (এস আই) মো. কামরুল হাসান বলেন, কক্সবাজার জেলা পুলিশ প্রশাসন কর্তৃক শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারি এস.আই অফিসার এ সম্মাননা অর্জনে তিনি কক্সবাজার পুলিশ সুপার এ.বি.এম মাসুদ হোসেন বিপিএম , অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসেন, সিনিয়র সহকারি পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) কাজী মো: মতিউল ইসলাম, চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.হাবিবুর রহমান, পুলিশ পরিদর্শক (তদন্ত) একে.এম সফিকুল আলম চৌধুরীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
এ সময় পুলিশের সুনাম রক্ষা ও এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে তিনি সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

















