থানচিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ বাজার পরিদর্শন করেন সেতু সচিব


বান্দরবানে থানচিতে অগ্নিকাণ্ড ক্ষতিগ্রস্থ বাজারটি পরিদর্শন করলেন সেতু বিভাগের সচিব মোহাম্মদ বেলায়েত হোসেন ।
উপজেলা প্রশাসন ও পরিষদের যৌথ ব্যবস্থাপনায় বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ১০টায়সেতু বিভাগের সচিব মোহাম্মদ বেলায়েত হোসেন অগ্নিকাণ্ড ক্ষতিগ্রস্থ বাজারে পরিদর্শন করেন।
এসময় বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশান ব্যাটালিয়ান (১৬ ইসিবি) প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেজর রিজওয়ান আহম্মেদ, মেজ্বর মঈদুল ইসলাম, ১৬ ইসিবি এর থানচি ক্যাম্পের উপ অধিনায়ক মেজর মোহাম্মদুল কিবরিয়া সাঈদ, বান্দরবান জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক কামরুল ইসলাম, বান্দরবানে এনএসআই উপ-পরিচালক মোস্তাফিজুর রহমান সাথে ছিলেন।
থানচি উপজেলা প্রশাসন ও পরিষদের চেয়ারম্যান চেয়ারম্যান থোয়াইহ্লামং মারমা, নির্বাহী অফিসার মোহাম্মদ আরিফুল হক মৃদুল, ভাইস চেয়ারম্যান চসাথোয়াই মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান নুমেপ্রু মারমা, ওসি তদন্ত জাহেদ নূর পরিদর্শনে সময় সম্পূর্ণ সহযোগিতা করেন ।
এছাড়াও থানচি বাজার ক্ষতিগ্রস্থদের পক্ষে বাজার পরিচালনা কমিটি সভাপতি স্বপন কুমার বিশ্বাস থানচি উপজেলা প্রেস ক্লাবের সভাপতি অনুপম মারমা উপস্থিত ছিলেন ।
এ সময় সেতু বিভাগের সচিব মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, পরিকল্পিতভাবে সরকারের সাথে সমন্বয়ের উপজেলা সদরে এক মাত্র বাজারটি ১ম শ্রেণীতে উনিতকরনসহ পাকা দোকান নির্মাণ করা হলে ভবিষ্যতে ভয়াবহ অগ্নিকাণ্ড থেকে রেহাই পাবে।

















