দীঘিনালায় দৃষ্টি প্রতিবন্ধী এক নারীকে কুপিয়ে হত্যা


খাগড়াছড়ির দীঘিনালায় মরিয়ম বেগম(৬০) নামে দৃষ্টি প্রতিবন্ধি এক নারীকে কুপিয়ে হত্যা করেছে দুবৃর্ত্তরা।
শুক্রবার (৫জুন) সকালে উপজেলার মেরং বাজার সংলগ্ন নিজ বাড়ি থেকে মরিয়ম বেগমের মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত ওই নারীর স্বজনরা জানান, ‘ স্বামীর সাথে ডিভোর্স হওয়ার পর থেকে প্রায় ত্রিশ বছর ধরে একাই থাকেন ওই দৃষ্টি প্রতিবন্ধী নারী। অর্থ লগ্নি করে তার সংসার চলত। একা থাকায় ঘরে গচ্ছিত নগদ অর্থ চুরি করার জন্য তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে ।
হত্যাকাণ্ডের পর মৃতদেহ উদ্ধারে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম চন্দ্র দেব জানান,‘ নিহত ওই নারী একাই থাকত। ধারণা করা হচ্ছে, ওই নারীর বাসায় চুরি করতে এসে কেউ তাকে হত্যা করেছে । নিহতের লাশ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। ঘটনার তদন্ত করে আসামীদের গ্রেফতার করা হবে বলে জানান তিনি। ’

















