লামা পৌরসভার বাজেট ঘোষণা


নতুন কোনো করারোপ ছাড়াই পার্বত্য বান্দরবানের লামা পৌরসভার ২০২১-২০২২ অর্থ বছরে ১৭ কোটি ৩২ লক্ষ ৬৬ হাজার ৮৮৮ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।
সোমবার (২৮জুন) সকালে লামা পৌরসভার প্রয়াত মেয়র আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল স্মৃতি মিলনায়তনে এই বাজেট ঘোষণা করেন পৌর মেয়র মো. জহিরুল ইসলাম।
এসময় পৌরসভার কাউন্সিলর, বিভিন্ন সংস্থার প্রতিনিধি এবং বিভিন্ন গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
Facebook Comment

















